সুপ্রিম কোর্টের(Supreme Court) নির্দেশ মেনে সোমবার বিশেষ সাধারণ সভায়(SGM) নতুন সংবিধান প্রণয়ন হয়ে গেল। অর্থাৎ এদিনই সর্ব সম্মতিক্রমে আর্টিকেল 25.3(C) এবং (D) নিজেদের সংবিধানে অন্তর্ভুক্তি করল ফেডারেশন। সোমবার ভার্চুয়ালি প্রতিটি সংস্থা এবং রাজ্য সংস্থার সঙ্গে বৈঠকে বসেছিলেন ফেডারেশনের(AIFF) কর্তারা। সেখানেই এই নতুন সংবিধানের প্রণয়ন হয়ে যায়। কয়েকটি সংবিধান তাদের ভোট বিপক্ষে দিলেও, বেশীরভাগে ভোট গিয়েছে ফে়ডারেশনের পক্ষেই।
বিশেষ করে এদিন ফেডারেশনের(AIFF) বৈঠকের অন্যতম প্রধান বিষয় ছিল একসঙ্গে দুই সংস্থায় কেউ থাকতে পারবে কিনা। অর্থাৎ নতুন সংবিধান অনুযায়ী কেউ যদি ফেডারেশনের কার্যকরী কমিটিতে থাকেন, সেই ব্যক্তি রাজ্য সংস্থায় থাকতে পারবেন না। এই নিয়েই একটা সমস্যা চলছিল। সেখানেই ৩৩টি রাজ্য সংস্থার মধ্যে ৩০টি সংস্থা এই সিদ্ধান্তের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু তিনটি সংস্থা বিপক্ষে গিয়েছে। তাদের মধ্যেই রয়েছে বাংলার আইএফএ-ও(IFA)।

তদের মধ্যে ওড়িশা আবার একটি সময় নিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা এবং নাগেশ্বর রাওয়ের রেকমেন্ডেশন অনুযায়ী এই সংবিধান এদিনের বৈঠকে প্রণয়ন করা হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বর থেকেই কার্যকরী হবে এই নতুন সংবিধান।
অন্যদিকে আইএসএল নিয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রনালয়ের দিকেই আবার তাকিয়ে রয়েছে ফেডারেশন(AIFF)। বিডিংয়ে ফেডারেশনের তরফ থেকে বলা হয়েছিল যে সংস্থা বিডিং করবে তাদের ৩৭.৫ কোটি টাকা দিতে হবে। তবেই ফেডারেশন আইএসএল করতে পারবে। যদিও ফেডারেশনের আইএসএলের পাশাপাশি আরও বাকি লিগ গুলো করতে বেশ কিছু বেশি অর্থেরই প্রয়োজন রয়েছে। তবে এই টাকাটা পেলে, বাকিটা ফেডারেশন নিজেদের মতো করে গুছিয়ে নিতে পারবে বলেই মনে করছে।







