ইস্টবেঙ্গলের(Eastbengal) আবেদন নাকোচ করে দিল ফেডারেশন(AIFF)। সুপার কাপের(Super Cup) সেমিফাইনালের দিন বদলাচ্ছে না। তবে বদলাচ্ছে লাল-হলুদের(Eastbengal) সেমিফাইনালে নামার সময়। কারণ এই ম্যাচে নির্ধারিত সময়ে ফলাফল না হলে, খেলা গড়াতে পারে টাই ব্রেকারে। সেই কারণেই বদলে যেতে পারে ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব(EBvPFC) ম্যাচের সময়। ইস্টবেঙ্গল ফ্লাড লাইটে খেলতে চেয়ে ফেডারেশনের কাছে তাদের ম্যাচ একদিন আগে এগোনর আবেদন করেছিল। কিন্তু ব্রডকাস্টিং সংস্থার সমস্যার জেরেই, লাল-হলুদের সেই আবেদন নাকোচ করে দেওয়া হয়েছে। এরফলে ৪ ডিসেম্বরই সেমিফাইনালের ম্যাচে নামতে হবে ইস্টবেঙ্গলকে(Eastbengal)।
অন্যদিকে সেমিফাইনালের প্রস্তুতি আরও ভালোভাবে নেওয়ার জন্য আগামী সপ্তাহেই গোয়ার উদ্দেশে রওনা দিচ্ছে ইস্টবেঙ্গল(Eastbengal)। সেখানকার পরিবেশ থেকে আবহাওয়ার সঙ্গে আরও একটু ভালো ভাবে নিজেদের মানিয়ে নিতে চায় তারা। সেই কারণে হাতে বেশ কয়েকটা দিন রেখেই গোয়ায় পৌঁছে যেতে চলেছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। সুপার কাপের সেমিফাইনালের আগে কোনওরকম খামতি রাখতে নারাজ তারা।
তবে ক্রেসপো(Saul Crespo) এবং গিলকে(Prabhsukhan Gill) নিয়ে কিন্তু সমস্যা কাটছে না ইস্টবেঙ্গল(Eastbengal) শিবিরের অন্দরে। গত সোমবার থেকে লাল-হলুদ শিবিরে তারা যোগ দিয়ে দিলেও, এখনও পর্যন্ত প্রস্তুতিতে নামতে পারননি। কারণ তারা পুরোপুরি নাকি সুস্থ নন। চলতি সপ্তাহটা তারা মাঠের বাইরে ফিজিক্যাল ট্রেনারের সঙ্গেই কাটাবেন।
সবকিছু ঠাকঠাক চললে একেবারে আগামী সপ্তাহ থেকেই ইস্টবেঙ্গলের(Eastbengal) অনুশীলনে যোগ দেবেন তারা। আর সেটা একেবারে গোয়াতেই হতে চলেছে। অন্যদিকে এদিনও ক্লোজডোর অনুশীলনই সারলেন অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। বাইরের কাউকেই এদিনও অনুশীলনের কাছেও যেতে দেওয়া হয়নি। তাঁর কৌশল থেকে পরিকল্পনা যাতে একেবারেই বাইরে না আসে সেদিকেই অত্যন্ত সতর্ক ইস্টবেঙ্গলের হেডস্যার।







