হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। এরপরই শুরু হবে এবারের আইপিএল(IPL)। কিন্তু সেই লড়াইয়ে নামার আগেই বড়সড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স(KKR) শিবিরে। চোটের কারণে গোটা মরসুমেই অনিশ্চিত এবার নাইট শিবিরের আকাশদীপ(Akashdeep)। আর তাতেই যে বেশ চিন্তায় পড়েছে নাইট রাইডার্স(KKR) তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।
চোট অবশ্য আকাশদীপের(Akashdeep) জন্য নতুন কোনও ব্যপার নয়। কারম এখনও পর্যন্ত চার মরসুমে মাত্র ১০টি ম্যাচই খেলতে পেরেছেন আকাশদীপ(Akashdeep)। বেশীরভাগ সময়ই চোট আঘাতের জন্য বাইরে থাকতে হয়েছে তাঁকে। এবারও চিত্রটা একইরকম। কারণ চোট পেয়ে এই মুহূর্তে বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে রয়েছেন আকাশদীপ।
শোনাযাচ্ছে খুব দ্রুত তাঁর সেরে ওঠার সম্ভাবনাও নাকি নেই। এই মুহূর্তে সেন্টার অব এক্সিলেন্সের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে নাইট টিম ম্যানেজমেন্ট। একেতেই চোটের কারণে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। সেইসঙ্গে এবার আকাশদীপও অনিশ্চিত। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।






