ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছেন কার্লো আনচেলেত্তি। এতদিন ধরে শোনা যাচ্ছিল ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব নিতে আসছেন ইতালিয়ান কোচ। এবার সরকারীভাবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন বা সিবিএফ নিজস্ব ফেসবুকে জানিয়ে দিল, গুঞ্জন নয়, এবার আনচেলেত্তির হাতে ব্রাজিল দলের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। এই গ্রহে ব্রাজিল হল ফুটবলে ঈশ্বরের দেশ। যে দেশে সব বরেণ্য ফুটবলার জন্ম নিয়েছেন। যঁারা বিদেশের মাটিতে কোচিং করতে গিয়ে সংশ্লিষ্ট দেশকে সমৃদ্ধ করেন। সেই ব্রাজিলেই কিনা নিয়ে আসা হল এক বিদেশি কোচকে। আনচেলেত্তি হলেন সেই ফুটবল ব্যক্তিত্ব যিনি দীর্ঘমেয়াদে ব্রাজিল দলের দায়িত্ব নিচ্ছেন। অতীতে ব্রাজিল দলের দায়িত্বে বিদেশি কোচ আসেননি তা নয়। তিনজনের মধ্যে দু-জন ছিলেন সহকারী। বাকি একজন ছিলেন মাত্র ৯০ মিনিটের জন্য। মানে একটা ম্যাচের জন্য তঁাকে কোচের আসনে বসানো হয়েছিল। দুজন সহকারী কোচ হলেন উরুগুয়ের রেমন প্লাতেরো ও পর্তুগালের জোরেকা। একটা ম্যাচের জন্য কোচ হয়েছিলেন আর্জেন্টিনার ফিলপো নুনেজ।
আনচেলেত্তির নাম ঘোষণা করে এক বিবৃতি প্রকাশ করেছে ব্রাজিল। সেই বিবৃতিতে বলা হয়েছে, “ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা দলটার নেতৃত্ব দেবেন বিশ্বের সবচেয়ে সফল কোচ। কার্লো আনচেলেত্তি হলেন ঐতিহাসিক সব সাফল্যের পথপ্রদর্শক। তঁার হাতে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব তুলে দিয়েছেন সিবিএফ সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত িতনি চুক্তিবদ্ধ। আগামী মাসে বিশ্বকাপ বাছাইতে ব্রাজিল মুখোমুখি হবে পেরু ও ইকুয়েডরের বিরুদ্ধে। দুটো ম্যাচে তঁাকে কোচের ভূমিকায় দেখা যাবে।” কোনও সন্দেহ নেই, সিবিএফ সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ শুরু থেকেই আনচেলেত্তির হাতে দায়িত্ব সঁপে দিতে চেয়েছিলেন। কখনও সিবিএফ পিছিয়ে যায়, আবার কখনও সমস্যায় পড়ে যান ইতালিয়ান কোচ। তাই সিবিএফ সভাপতি আনচেলেত্তির হাতে দায়িত্ব তুলে দেওয়ার খবর পরিবেশন করে জানিয়েছেন, “আমরা সবসময় চেয়েছি আনচেলেত্তি ব্রাজিল দলের কান্ডারি হন। হাতে দায়িত্ব তুলে দিতে চেয়েছি। নানান সমস্যার দরুন তা ফলপ্রসূ হচ্ছিল না। তবে কার্লোকে নিয়ে এসে আমরা বুঝিয়ে দিলাম, বিশ্ব ফুটবলে আমাদের হারানো গৌরব ফিরে পেতে কতটা মরিয়া হয়ে পড়েছি। বিশ্ব ফুটবলকে আমরা জানিয়ে দিতে চাই, হারানো স্থান ফিরে পেতে আমরা সকলে সংঘবদ্ধ। কোনও সন্দেহ নেই, আনচেলেত্তি হলেন বিশ্বের সেরা কোচ। যে দলের দায়িত্ব নিলেন সেই দলও গ্রহের সেরা। আমরা হাতে হাত মিলিয়ে ব্রাজিল ফুটবলের গৌরব অধ্যায় আবার ফিরিয়ে আনবো।”
আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর দরিভাল জুনিয়রকে কোচের পদ থেকে ছঁাটাই করে সিবিএফ। তারপর থেকেই বারবার শোনা গিয়েছে আনচেলেত্তির নাম। যদিও তার অনেক আগে থেকেই তঁার নাম শোনা যাচ্ছিল। বিশেষ করে সিবিএফের দায়িত্বে রদ্রিগেজ আসার পর থেকেই। হবে না কেন! যিনি পঁাচবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের কোচ ছিলেন। আবার এমন দলের দায়িত্ব নিলেন যারা কিনা পঁাচবার বিশ্ব চ্যাম্পিয়ন। মজার ঘটনা হল, ক্লাব ফুটবলে নিঃসন্দেহে তিনি গ্রহের সেরা কোচ। তবে কখনও কোনও জাতীয় দলের দায়িত্ব নেননি। যা নিলেন এই প্রথমবার। তবে রিয়াল এখনও আনুষ্ঠানিকভাবে কোনও কিছু জানায়নি। রিয়ালের শেষ ম্যাচ লা লিগায় ২৫ মে। সোসিয়াদাদের বিপক্ষে খেলবে। তারপরের দিন ২৬ তারিখে তিনি নেবেন ব্রাজিল দলের দায়িত্ব। ৬৫ বছরের ইতালিয়ান কোচ রিয়ালে দু-বার দায়িত্ব নিয়ে ১৫টা ট্রফি তুলে দিলেও এবার তিনি অসফল। তারচেয়ে বড় কথা, চিরশত্রু বার্সেলোনার কাছে চলতি মরশুমে চারবার হেরেছেন। এখন লা লিগা রিয়ালের কাছে স্রেফ নিয়মরক্ষার। শেষবার রিয়াল হারার পর ৭ পয়েন্টে এগিয়ে গিয়েছে বার্সেলোনা। তিনটে করে ম্যাচ বাকি। সুতরাং একটা ম্যাচ বার্সা জিতলেই লা লিগা চলে যাবে হ্যান্সি ফ্লিক বাহিনির হাতে। যা নিয়ে আর কোনও সন্দেহ নেই।
প্রশ্ন হল, ব্রাজিলে গিয়ে কি এই মুহূর্তে সফল হতে পারবেন আনচেলেত্তি? বিশেষ করে যেখানে হলুদ জার্সিধারীরা মোটেই নিজেদের সুনাম অনুযায়ী খেলতে পারছে না। সেই জায়গায় ব্যর্থ হলেই ইতালিয়ান কোচের দিকে ব্রাজিলের প্রাক্তন ফুটবলাররা তেড়ে আসবেন। বুঝিয়ে দেবেন স্বদেশী কোচদের হাতে দায়িত্ব দিলে সমস্যা কি হত? কোনও সন্দেহ নেই, সিংহের গুহায় ঢুকতে চলেছেন আনচেলেত্তি। যদি গুহায় ঢুকে সিংহ বধ করেন তাহলে সকলে কার্লো বন্দনায় মেতে উঠবে। নাহলে তিনি তলিয়ে যেতে বাধ্য।

পদপিষ্ট হওয়া ১১ সমর্থকের জন্য আজীবন আসন সংরক্ষন RCB-র
Shareগতবছরের সেই ভয়াবহ ঘটনার পর এই প্রথমবার আইপিএলের(IPL) ম্যাচ আয়োজন করতে চলেছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম। কিন্তু এই মাঠে ম্যাচে নামার






