বুধবার সকালেই শহরে পা রাখছেন ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন ড্যানিশ স্ট্রাইকার অ্যানটন সোজবার্গ(Anton Sojberg)। ভিসা পেয়ে গিয়েছেন। বুধবার সকাল সাতটাতেই শহরে পৌঁছচ্ছেন লাল-হলুদ শিবিরের এই নতুন বিদেশি। ইউসুফের(Yussef Ezzejjari) পাশে তিনি যোগ দিলে যে ইস্টবেঙ্গলের আক্রমণ এবার অনেকটাই শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না। বুধবার শহরে এলেও অবশ্য সেদিনই লাল-হলুদ জার্সিতে দেখা যাবে না অ্যানটনকে(Anton Sojberg)। বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের জার্সিতে প্রস্তুতিতে নেমে পড়বেন ডেনমার্কের এই তরুণ ফুটবলার।
ইস্টবেঙ্গলের(Eastbengal) পঞ্চম বিদেশি হিসাবে ইউসুফের পারফরম্যান্স সকলে মুগ্ধ। প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন ইউসুফ(Yussef Ezzejjari)। এবার তাঁর সঙ্গেই জুটি বাঁধার পালা এই ড্যানিশ ডিনামাইটের। দ্বিতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড। সেই ম্যাচ থেকেই ইস্টবেঙ্গলের এই ড্যানিশ তারকা নেমে পড়বেন।
তাঁর খেলার ঝলক ইতিমধ্যেই দেখে নিয়েছেন সকলে। তাঁকে মাঠে দেখার অপেক্ষাতেই বসে রয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। ইউসুফ লাল-হলুদ জার্সিতে ইতিমধ্যেই সাফল্য পেয়ে গিয়েছেন। এবার এই ড্যানিশ তরুণের নামার পালা।
ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচের আগে অবশ্য কয়েকটা দিন সময় রয়েছে। বৃহস্পতিবার থেকে অ্যানটন নেমে পড়লেও, দলের সঙ্গে কতটা তাড়াতাড়ি মানিয়ে নিতে পারেন সেটা নিয়েও কিন্তু বেশ চিন্তিত ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে এখানকার আবহাওয়া যে অ্যানটনের কাছে বড়সড় একটা চ্যালেঞ্জ হতে পারে তাও বলার অপেক্ষা রাখে না।







