আনোয়ারকে(Anwar Ali) নিয়ে ফিফায়(Fifa) চিঠি। সেই চিঠির উত্তর দিয়ে ফেড়ারেশনকে পাল্টা চিঠি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার। এসব জটিলতার মাঝেই ইস্টবেঙ্গলের(Eastbengal) অনুশীলনে যোগ দিলেন আনোয়ার আলি। সোমবার থেকেই লাল-হলুদের হয়ে সুপার কাপের সেমিফাইনালের প্রস্তুতিতে নেমে পড়লেন এই তারকা ডিফেন্ডার। আগামী ২৭ নভেম্বরই গোয়ার উদ্দেশে রওনা দেবে ইস্টবেঙ্গল। তারই প্রস্তুতিতে যোগ দিলেন আনোয়ার।
একদিকে আনোয়ারকে(Anwar Ali) নিয়ে যখন মোহনবাগান ফিফায় চিঠি দিয়েছে, সেই দিকে এখনই খুব একটা আমল দিতে নারাজ ইস্টবেঙ্গল(Eastbengal)। ফিফার তরফ থেকে ফেডারেশনকেও চিঠি দেওয়া হয়েছে। যদিও ফিফার তরফে কোনওরকম কোনও নির্দেশিকা আসেনি। একইরকমভাবে ফেডারেশনও কিছু জানায়নি। সেই কারণেই ইস্টবেঙ্গলও(Eastbengal) এখন এসব নিয়ে ভাবতে নারাজ। বরং সুপার কাপের সেমিফাইনাল নিয়েই তারা বিশেষ পরিকল্পনায় ব্যস্ত।
আগামী ২৭ নভেম্বরই গোয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে লাল-হলুদ ব্রিগেড। সেদিন অবশ্য এখানে আর কোনও প্রস্তুতি নয়। আগামী ২৬ নভেম্বরই এখানে চূড়ান্ত অনুশীলন সেরে নেবে অস্কার ব্রুজোঁর দল। সেদিনই কার্যত একরকমের ব্লুপ্রিন্ট তাদের তৈরি হয়ে যাবে।
গোয়ায় অবশ্য এবার নিজেদের প্রস্তুতির জায়গা বদলে ফেলেছে ইস্টবেঙ্গল। ভার্নাতেই তারা প্রস্তুতি সারবেন। তবে সেই জায়গায় ক্লোজড ডোর প্রস্তুতি হবে কিনা তা নিয়ে এখনই কোনওরকম চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। শেষপর্যন্ত







