নীরজ চোপড়াকে বিশেষ সম্মানে সম্মানিত করল ভারতীয় সেনা বাহিনি। বুধবার এক সরকারি বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, সম্মানসূচক লেফটেন্যান্ড কর্নেল পদে উন্নীত করা হল নীরজকে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই মর্মে বিবৃতি প্রকাশ করা হয়। নীরজ সেনা বাহিনিতে আগে সুবেদার পদে ছিলেন। টোকিও অলিম্পিকে সোনার পদক পাওয়ার কয়েক মাস পরে নীরজকে রাজপুতানা রাইফেলস তঁার অসাধারণ কীর্তির জন্য পরম বিশিষ্ট সেবা পদক প্রদান করে। টোকিওতে সোনার পদক পাওয়ার পর থেকেই নীরজের হাতে তুলে দেওয়া হয় একের পর এক বেসামরিক সম্মান। ২০২২ সালেই তঁার হাতে তুলে দেওয়া হয়েছিল সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার খেলরত্ন।
পরবর্তীকালে প্যারিস অলিম্পিকে ফের তিনি জ্যাভলিন ইভেন্টে রুপো পান। পাকিস্তানের আরশাদ নাদিম পেয়েছিলেন সোনা। ভারতীয় অ্যাথলিটদের মধ্যে নীরজ হলেন সেই ক্রীড়া ব্যক্তিত্ব যিনি পরপর দুটো অলিম্পিক থেকে ট্র্যাক এন্ড ফিল্ডে পদক নিয়ে ফিরেছিলেন। ২৭ বছরের এই থ্রোয়ারের জন্য নিঃসন্দেহে ভারতীয়রা গর্ব অনুভব করে থাকে। শুধু এখানেই থেমে থাকেননি। বিশ্ব অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় সবচেয়ে মর্যাদাপূর্ন হল ডায়মন্ড লিগ। সেখানেও তিনি সোনার পদক পেয়েছেন। তাছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ভারতের তেরঙা পতাকা তুলে ধরতে সক্ষম হয়েছিলেন হরিয়ানা পানিপতের ক্রীড়াবিদ। চলতি মরশুমে তঁার প্রথম অভিযান ছিল দক্ষিণ আফ্রিকার পচেসস্ট্রুমে। যেখানে তিনি ৮৪.৫২ মিটার বর্শা ছঁুড়ে সোনার পদক পেয়েছেন। এই মুহূর্তে তঁার এখন একটাই লক্ষ্য, দোহা ডায়মন্ড লিগে স্বমহিমায় ফিরে আসা। যা শুরু হবে ১৬ মে। তারপর তঁার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল বেঙ্গালুরুতে। ২৪ মে এনসি ক্লাসিকে তিনি নামতেন। ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌছনোয় সেই প্রতিযোগিতা আপাতত বন্ধ রাখা হয়েছে। কবে হবে তার দিনক্ষণ ঠিক হয়নি। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স-সহ বিশ্বের বহু খ্যাতনামা থ্রোয়ারের সেখানে নামার কথা ছিল। যদিও তিনি বারবার বলে এসেছেন, একদিন তিনি ৯০ মিটার বর্শা ছঁুড়তে চান। সেই লক্ষ্যে তিনি কোনওদিন পৌছতে পারেননি। এবার তিনি কোচ হিসেবে কাছে পেয়েছেন কিংবদন্তী জ্যাভলিন কোচ জ্যান জেলেজনিকে। তঁার অধীনে জোরদার প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন তিনি। এতদিন পর্যন্ত তঁার সবচেয়ে ভাল ব্যক্তিগত স্কোর হল ৮৯.৯৪ ্মিটার। এখন দেখার বিষয় হল, নতুন কোচের অধীনে থেকে নিজের গড়া সেই রেকর্ড তিনি ভেঙে দিতে পারেন কিনা। তবে সেনাবাহিনির তরফ থেকে এই সম্মান নিঃসন্দেহে তঁাকে অন্য একটা পদমর্যাদায় পৌছে দিল

একাধিক রেকর্ড গড়ে নামিবিয়ার বিরুদ্ধে বিরাট জয় ভারতের
Shareব্যাট, বল হাতে দুরন্ত হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গে অকুণ জেটলি স্টেডিয়ামে একাধিক রেকর্ড গড়ে নামিবিয়ার বিরদ্ধে বিরাট জয় তুলে নিল ভারত।






