দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মিডল অর্ডারের ব্যাটিং পজিশনে বদলের পরিকল্পনা ভারতের(India Team)। পরিস্থিতি অনুযায়ী হার্দিক পান্ডিয়া(Hardik Pandya) কিংবা শিবন দূবেকে ওপরের দিকে পাঠানো হতে পারে। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত অপরাজিত থাকলেও, মিডল ওভারে বেশ সমস্যা দেখা গিয়েছে। বিশেষ করে সূর্যকুমার(Suryakumar Yadav) থেকে তিলক বর্মাদের খানিকটা স্লো ক্রিকেট কিংবা দ্রুত উইকেট হারানো। সেই কথা বিচার করেই এবার হার্দিক কিংবা দূবের ব্যাটিং পজিশন বদলের পরিকল্পনা চলছে। সেক্ষেত্রে যদি ৮-৯ ওভার পর্যন্ত কোনও উইকেট না পড়ে, তবে হার্দিককে ওপরের দিকে ব্যাটিংয়ে আসতে দেখা যেতেই পারে। এমনকি সূর্যকুমার যাদবরে ব্যাটিং পজিশনেও আসতে পারে বদল।
সূর্যকুমার যাদব ম্যাচের আগে জানান, “ওপেনারদের বাদ দিয়ে তিন তেকে আট নম্বর পজিশন পর্যন্ত প্রত্যেকটি পজিশনই যথেষ্ট ফ্লেক্সিবল। যদি দেখা যায় যে ৮ থেকে ৯ ওভার পর্যন্ত কোনওরকম উইকেট পড়েনি, সেক্ষেত্রে হার্দিক বা দূবেকে ওপরের দিকে ব্যাটিং করতে আসতে দেখা যেতেই পারে। এমনকি আমার পজিশনও বদল হতে পারে”।
সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার স্পিন আক্রমণ সামাল দিতেও বিশেষ প্রস্তুতি সারছে ভারতীয় দল। এবারের বিশ্বকাপে ভারতের ব্যাটারদের স্পিনের সামনে সমস্যায় পড়তে দেখা গিয়েছে। দক্ষিণ আফ্রিকা যে সেই সুযোগটা কাজে লাগাতে চাইবে তাও বলার অপেক্ষা রাখে না। ম্যাচের আগের দিন সেদিকেই ভারতীয় দলের বাড়তি নজর। অন্যদিকে সুপার এইটের প্রথম ম্যাচের আগে মহম্মদ সিরাজের চোট নিয়েও খানিকটা চিন্তায় ভারত।
তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আরেক দিকেও সকলের নজর রয়েছে। তিনি হলেন অভিষেক শর্মা। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে নেটে কিন্তু বেশ বিধ্বংসী মেজাজে দেখা গেল অভিষেক শর্মাকে। আবারও যেন সেই পুরনো ফর্মে তিনি। এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে রানের খাতা খুলতে পারেননি তিনি। এবার সুপার এইটের মঞ্চ থেকে অভিষেকের প্রত্যাবর্তন হয় কিনা সেটাই দেখার।







