ঘাঁড়ে চোট পেলেও এখনই ভারতীয় দল থেকে ছিটকে যাচ্ছেন না অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুভমন গিলকে(Shubman Gill) রেখেই পপরিকল্পনা সাজাচ্ছে ভারতীয় দল। ঘাঁড়ে চোট থাকলেও ভারতীয় দলের সঙ্গেই গুয়াহাটিতে উড়ে গেলেন শুভমন গিল। তাঁর ব্যাক আপ ক্রিকেটার এলেও, এখনই গিলের খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ইডেন(Eden Gardens) টেস্টে দ্বিতীয় দিনই ঘাঁড়ে বড়সড় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)। সেই থেকেই শুরু হয়েছিল জল্পনাটা। প্রথম ম্যাচের তৃতীয় দিন আর মাঠে নামতেই পারেননি শুভমন গিল। এমনকি চোট এতটাই বড়সড় হয়ে গিয়েছিল যে তিনি হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়েছিলেন। একদিন রেখে গত রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন শুভমন গিল।
এরপর থেকেই একটা জল্পনা শুরু হয়েছিল। তিনি দ্বিতীয় টেস্টে আদৌ খেলতে পারবেন কিনা। টিম ম্যানেজমেন্টও সেই কথা ভেবে ইতিমধ্যেই নীতিশ রেড্ডিকে গিলের ব্যাকআপ ক্রিকেটার হিসাবে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর থেকেই প্রশ্ন উঠছিল তবে কী দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শুভমন গিল!
এখনও পর্যন্ত তেমন পরিস্থিতি হয়নি বলেই শোনা যাচ্ছে। ভারতীয় দলের সঙ্গে তাঁকে গুয়াহাটিতে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। চিকিৎসায় যে শুভমন গিল অত্যন্ত ভালো সাড়া দিচ্ছে সেই কথাও জানানো হয়েছে বোর্ডের তরফে।
বোর্ডের তরফে জানানো হয়েছে, “শুভমন গিল চিকিৎসায় অত্যন্ত ভালো সাড়া দিচ্ছে এবং ১৯ নভেম্বরই ভারতীয় দলের সঙ্গে গুয়াহাটির উদ্দেশে রওনা দিচ্ছে। আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণের মধ্যে থাকবেন তিনি। তারপরই দ্বিতীয় টেস্টে শুভমন গিলের খেলা নিয়ে চূড়ন্ত সিদ্ধান্ত”।







