আহমেদাবাদে টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) জিতে ইতিহাস তৈরি করেছে ভারত। এরপরই ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে বিরাট অঙ্কের পুরস্কার মূল্য ঘোষণা বিসিসিআইয়ের(BCCI)। বিশ্বকাপ জয়ের পর ১৩১ কোটি টাকা পাবে ভারতীয় দল(India Cricket Team)। আর তাতেই কার্যত হতবাক সকলে। গতবারের থেকে ৬ কোটি টাকা বেশি পাচ্ছে এবার ভারতীয় দলের ক্রিকেটাররা। গতবার রোহিত শর্মা(Rohit Sharma), বিরাট কোহলিরা(Virat Kohli) পেয়েছিলেন ১২৫ কোটি টাকা।
গতবার রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। এই বছর ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপে নেমেছিল টিম ইন্ডিয়া। সেইজন্য তাদের নিয়ে প্রত্যাশার পারদটাও চড়তে শুরু করেছিল। শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ বাদ দিলে, প্রতি ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল। সেইসঙ্গে ফাইনালের দিন আহমেদাবাদ স্টেডিয়ামে দীর্ঘদিনের শাপমোচনও ঘটালো ভারতের।
২০২৩ সালে এই আহমেদাবাদ স্টেডিয়ামেই স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় দলের। এরপর ফের একটা বিশ্বকাপের ফাইনাল। আবারও সেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই। আর সেইসঙ্গেই শুরু হয়েছিল জল্পনাটা। ফের একটা স্বপ্নভঙ্গ হবে না তো।
না তেমন কিছু হয়নি। সূর্যকুমার(Suryakumar Yadav), সঞ্জু স্যামসন(Sanju Samson), ঈশান কিষাণ(Ishan Kishan) থেকে জসপ্রীত বুমরাদের চওড়া কাঁধে ভর করে ফের একটা টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। সেইসঙ্গে একাধিক রেকর্ডেরও মালিক সঞ্জু স্যামসনরা। এরপরই ভারতীয় ক্রিকেটারদের জন্য ভাড়ার উপচে দিল ভারতীয় ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। ১৩১ কোটি টাকা পাবেন গম্ভীর, সূর্যরা।







