মহম্মদ সামি(Mohammed Shami) প্রথম ইনিংসে ৮ উইকেট তুলে বাংলাকে এগিয়ে দিলেও, ব্যাটারদের ব্যর্থতায় খাদের কিনারে বাংলা(Bengal Cricket Team)। বুধবার খুব বড়সড় কোনও অঘটন না ঘটলে বাংলার(Bengal Cricket Team) ফাইনালের আশা কার্যত শেষ হতে চলেছে বলাই যায়। দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৯ রানেই শেষ বাংলা। জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেট খোয়ালেও, চতুর্থ দিন জম্মু ও কাশ্মীরের জয়ের জন্য প্রয়োজন মাত্র ৮৩ রান। তাঁর মধ্যে কী বাংলা কাশ্মীরের ৮ উইকেট তুলতে পারবে। সামি(Mohammed Shami), মুকেশ(Mukesh Kumar) এবং আকাশদীপদের(Akashdeep) দিকেই এখন তাকিয়ে সকলে।
২৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছিল বাংলা(Bengal Cricket Team)। কিন্তু কল্যাণীর পিচে এদিন ছিল শুধুই পেসারদের দাপট। সামির(Mohammed Shami) পাল্টা আকিব নবি এবং সুনীল কুমাররাও তুলে নেন চারটে করে উইকেট। আর তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বঙ্গ ব্রিগেড। অভিমন্যু ঈশ্বরণ(Abhimanyu Easwaran) ফেরেন পাঁচ রানে। সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ ঘরামিরা রানের খাতাই খুলতে পারেননি। বাংলার হয়ে সর্বোচ্চ ২৪ রান করেছিলেন শাহবাজ আহমেদ। এছাড়া আর কেউই ২০ রানের গন্ডী টপকাতে পারেননি।
মাত্র ৯৯ রানেই শেষ হয়ে যায় বঙ্গ ব্রিগেড। আর সেই থেকেই বাংলা শিবির যে বেশ চাপে তা বলার অপেক্ষা রাখে না। যদিও তৃতীয় দিন জম্মু ও কাশ্মীরের দুটো উইকেট একাই তুলে নিয়েছিলেন আকাশদীপ। তৃতীয় দিনের শেষে জম্মু ও কাশ্মীরের রান ২ উইকেটে ৪৩। জয়ের জন্য কাশ্মীরের প্রয়োজন এখন ৮৩ রান।
কাজটা কঠিন হলেও, বাংলার বোলাররাই যে এখন ভরসা লক্ষ্মীরতন শুক্লার তা বলাই বাহুল্য। চতুর্থ দিন প্রথম সেশনেই যে বেশ কয়েকটা উইকেট বাংলার প্রয়োজন তা হাবেভাবে স্পষ্ট। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সামি ম্যাজিকের অপেক্ষায় যেমন সকলে। তেমনই আকাশদীপ,মুকেশদের ভরসাতেই রয়েছেন বঙ্গ ক্রিকেট প্রেমীরা।







