টেস্ট সিরিজের দলগঠনের আগেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ। যশপ্রীত বুমরা জানিয়ে দিলেন, তিনি ইংল্যান্ড সফরে কোনও ভাবেই পঁাচটা টেস্ট খেলতে পারবেন না। বড়জোর তিনটে টেস্ট খেলতে পারেন। যদি এই খবর সত্য হয় তাহলে বলতে হবে, ভারতীয় দলের কাছে এই সংবাদ মোটেই সন্তোষ জনক নয়। যদিও আগে থেকেই ধরা হচ্ছিল, যশপ্রীত বুমরা পঁাচ টেস্ট খেলার জায়গায় থাকার সম্ভাবনা কম। কিন্তু সেই ব্যাপারটা ছিল অনুমানের উপর ভিত্তি করে। বোর্ড কর্তাদের নাকি যশপ্রীত বুমরা বলেছেন, তঁাকে যেন পঁাচ টেস্টের জন্য আদৌ ধরা না হয়।
২৪ মে শনিবার ইংল্যান্ড সফরের দল ঘোষণা করা হবে। অস্ট্রেলিয়া সফরে যারা গিয়েছিলেন তঁাদের মধ্যে সকলে মোটামুটি প্রস্তুত। তঁাদের নিয়ে বিশেষ কোনও সমস্যা নেই। বিরাট কোহলি ও রোহিত শর্মার বিষয়টা আলাদা। যেহেতু তঁারা আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দিয়েছেন। তাই এই দুজনকে ধরার কোনও মানেই হয়না। যেহেতু এই দুই সিনিয়র দলের সঙ্গে থাকবেন না তাই ভারতীয় এ দল থেকে কয়েকজনকে দলে নেওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যশপ্রীত বুমরার বিষয়টা সম্পূর্ন আলাদা। তিনি হলেন ভারতীয় পেস ব্যাটারির প্রধান। তঁাকে বাদ দিয়ে দলগঠনের কথা নির্বাচকরা ভাবতেই পারেননা। যশপ্রীত জানিয়েছেন তিনি ইংল্যান্ড যাবেন। তবে পঁাচ টেস্টে খেলানোর পরিকল্পনায় যেন তঁাকে রাখা না হয়। বড়জোর তিন টেস্টে খেলতে পারেন। তার বেশি কখনও নয়। শেষ অস্ট্রেলিয়া সফরে গিয়েও সব টেস্টে সাবলীল ভাবে নিজেকে তুলে ধরতে পারেননি। বিশেষ করে পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে বুমরা পিঠের সমস্যায় পড়ে যান। প্রচন্ড ব্যথা অনুভব করায় আর বল করেননি। এমন কী পরে ফিল্ডিং করতেও পারেননি তিনি। বুমরাহের এটা একটা বড় সমস্যা। পিঠের ব্যাথার জন্য প্রচুর ম্যাচ তিনি খেলা থেকে বঞ্চিত হন। আসন্ন ইংল্যান্ড সফরেও তার ব্যতিক্রম ঘটল না।
অথচ যশপ্রীত বুমরা ছিলেন অধিনায়কত্বে এগিয়ে। শুভমন গিল ও ঋষভ পন্থ বা কেএল রাহুলদের নাম ভারতকে নেতৃত্ব দেওয়ার তালিকায় রাখা হলেও এগিয়ে ছিলেন যশপ্রীত। কেবলমাত্র নিয়মিত খেলা নিয়ে সংশয় থাকার জন্য বাকিদের নাম ভেসে উঠেছে। গত তিন বছর ধরে রোহিত শর্মার সহকারী হিসেবে কাজ করেছেন যশপ্রীত। এখন পিঠের ব্যথার জন্য কষ্ট পাওয়ায় ধরেই নেওয়া যায়, আর নেতৃত্বের ক্ষেত্রে তঁার নাম বিবেচনার তালিকায় উঠে আসবে না। এমন কী সহ-অধিনায়ক হিসেবেও তঁার নাম তুলবেন না নির্বাচকরা। তাই সংবাদমাধ্যমে বারবার ভেসে উঠছে শুভমন গিলের নাম। যদি শেষমেশ গিল দলকে নেতৃত্ব দেন তাহলে এই ক্ষেত্রে অভিষেক ঘটবে তঁার। অন্তত টেস্ট দলের ক্ষেত্রে। যদিও ডানহাতি ব্যাটসম্যান ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের পর জিম্বাবোয়ে সফরে গিয়েছিল ভারত। সেখানেও ভারত খেলেছিল টি-২০ ম্যাচ। সেই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন শুভমন গিল। এমন কী শ্রীলঙ্কা সিরিজে সাদা বলের খেলায় সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এবছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার সহকারী হিসেবে কাজ করেছেন। এখন দেখার সহ-অধিনায়ক কে হন। খবরে প্রকাশ এই জায়গায় ঋষভ পন্থ অন্যান্যদের থেকে সামান্য হলেও এগিয়ে আছেন। বিশেষ করে যশপ্রীত বুমরাকে নেতৃত্বের তালিকায় রাখা হচ্ছে না বলে। ২০১৮ সালে টেস্ট দলে অভিষেক ঘটেছিল পন্থের। তারপর থেকে তঁাকে বাদ দেওয়ার কথা ভাবেননি নির্বাচকরা।

টি টোয়েন্টি বিশ্বকাপ চলার মাঝেই দেশে ফিরলেন বিরাট
Shareটি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) চলার মাঝেই দেশে ফিরলেন বিরাট কোহলি(Virat Kohli)। তবে বিশ্বকাপের মঞ্চে তাঁকে দেখতে পাওয়া যাবে কিনা






