অনিল কুম্বলে ডিক্টেটর(Anil Kumble)! শুনতে অবাক লাগলেও এমনই গুরুতর অভিযোগ এবার তুললেন ক্যারিবায়ন তারকাও। ভারতীয় দলে অনিল কুম্বলে(Anil Kumble) কোচ হওয়ার পর থেকেই একটা চাপা অসন্তোষ শুরু হয়েছিল। সেই সময় ভারতী দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। ড্রেসিংরুমে কুম্বলে একনায়কতন্ত্র চালাচ্ছেন বলেই অভিযোগ এনেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এবার দেশের গন্ডী ছাড়িয়ে বিদেশের মাটিতেও কুম্বলের বিরুদ্ধে সেই একই অভিযোগ। আর অভিযোগ করলেন খোদ ক্যারিবিয়ান বস ক্রিস গেইল(Chris Gayle)।
পঞ্জাব কিংস নাকি অনিল কুম্বলের জন্যই চাড়তে হয়েছিল ক্রিস গেইলকে(Chris Gayle)। এতদিন এই প্রসঙ্গ নিয়ে মুখ না খুললেও শেষপর্যন্ত সেই মুখ আর বন্ধ রাখতে পারলেন না ক্যারিবিয়ান আইল্যান্ডের এই তারকা ক্রিকেটার। কুম্বলের কোচিংয়ে অত্যন্ত অসম্মানিত বোধ করেছিলেন তিনি। শুধুমাত্র তাই নয় গেইলের আক্ষেপ তাঁর সঙ্গে নাকি একেবাপেই সিনিয়র ক্রিকেটার সুলভ আচরও করা হয়নি। কুম্বলের বিরুদ্ধে গেইল(Chris Gayle) মুখ খোলার পর থেকেই কিন্তু বিশ্ব ক্রিকেট মহলে শুরু হয়ে গিয়েছে নানান আলোচনা।
ক্রিস গেইল(Chris Gayle) জানিয়েছেন, “আমি সত্যিই সেই সময় ভেঙে পড়েছিলাম। বিশেষ করে অনিল কুম্বলের সঙ্গে কথা বলার পর। তাঁকে নিয়ে যেমন হতাশ ছিলাম, তেমনই ফ্র্যাঞ্চাইজি যেভাবে চলছিল তাতেই বেশ হতাশ হয়ে পড়েছিলাম। রাহুল আমাকে আশ্বাস দিয়েছিল যে পরের ম্যাচেই আমাকে খেলানো হবে কিন্তু আমিই শেষপর্যন্ত বেড়িয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম”।
গেইল আরও জানিয়েছেন, “পঞ্জাব কিংসে আমি অত্যন্ত অসম্মানিত বোধ করেছিলাম। সেখানে একেবারেই একজন সিনির ক্রিকেটারের মতো ব্যবহার আমি পাইনি”।
অনিল কুম্বলের বিরুদ্ধে আগেও এই একই অভিযোগ করেছিলেন বিরাট কোহলি। বিশেষ করে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি হারের পরই কুম্বলের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তুলেছিলেন সেই সময় ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। কার্যত ক্ষোভ উগরে দিয়েছিলেন বিরাট। এরপর অবশ্য ভারতীয় দলের কোচের পদ ছেড়েছিলেন অনিস কুম্বলে।
এবার সেই একই পথে হেঁটেছেন ক্রিস গেইলও। এর ফলে একাধিক প্রশ্নও কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। তবে কী কুম্বলের বিরুদ্ধে আসা সমস্ত অভিযোগ গুলো একেবারেই সত্যি? শুরু হয়েছে নয়া জল্পনা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।







