আগামী শুক্রবার বেটন কাপের(Beighton Cup) উদ্বোধন। তার আগেই মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) হাতে উদ্বোধন হয়ে গেল যুবভারতীর অত্যাধুনিক হকি স্টেডিয়াম। বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে ভার্চুয়ালি হকি স্টেডিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আন্তর্জাতিক সুবিধাযুক্ত এই স্টেডিয়ামে বেটন কাপের(Beighton Cup) মতো ঐতিহ্যশালী প্রতিযোগিতা দিয়েই শুরু হবে। ২০ কোটি টাকা খরচে তৈরি হয়েছে ২২ হাজার দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়াম। সেখানেই নামবে ভারতের সেরা হকি তারকারা।
এদিন ভার্চুয়ালি ধনধান্য অডিটরোয়াম থেকে সেই স্টেডিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এখন শুধুই এই স্টেডিয়ামের বল গড়ানোর অপেক্ষায় সকলে। কলকাতার বুকে এতদিন আব্তর্জাতিক মানের স্টেডিয়াম ছিল না। ২০২১ সাল থেকেই আক্ষেপ ঘোচানোর উদ্যোগ নিয়েছিল পশ্চিমঙ্গ রাজ্য সরকার। সেই স্টেডিয়ামই এদিন উদ্বোধন হয়ে গেল।
২২ হাজার দর্শকাসন-বিশিষ্ট ভারতের বৃহত্তম আন্তর্জাতিক মানের এই হকি স্টেডিয়ামটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা। ক্রীড়া দপ্তর সুত্রের খবর, ওই স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের সিন্থেটিক টার্ফ, অস্ট্রেলিয়ার মতো আর্দেন গ্যালারি, ওয়ার্ম আপ জোন, ২টি সুসজ্জিত ড্রেসিং রুম, ১টি ভিভিআইপি বক্স, ২টি ভিআইপি বক্স, ভিআইপি লাউঞ্জ, আম্পায়ার ও ভিডিয়ো আম্পায়ার রুম, ডোপ টেস্টিং ও মেডিক্যাল রুম, সম্প্রচার এবং ভিডিয়ো অ্যানালিস্ট-এর জন্য নির্দিষ্ট রুম সবই থাকবে। টেলিভিশন সম্প্রচারের জন্য আধুনিক ভেন্যু পরিচালনা কেন্দ্র, প্রেস কর্নার, মিক্সড রুমও তৈরি হয়েছে। শহরের বুকে এ হেন স্টেডিয়াম আগামী দিনে হকির হারানো জৌলুস ফেরাতে সাহায্য করবে বলে আশাবাদী ক্রীড়াপ্রেমীরা।







