ডায়মন্ডহার দলকে অভিনন্দন জানালেন সাংসদ অভিষেক বন্দে্যাপাধ্যায়। অভিষেক নিজের হাতে দল গড়ে ঘরোয়া ফুটবলে এক অনন্য নজীর গড়লেন। বুঝিয়ে দিলেন, রাজনীতির আঙীনায় থেকেও কীভাবে ফুটবলকে ভালোবাসা যায়। সদ্য ডায়মন্ডহারবার আই লিগ -২ চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর আই লিগের মূলপর্বে খেলবে। একই বছরে আই লিগ-৩ হওয়ার পর আই লিগ-২ চ্যাম্পিয়ন হয়ে অনন্য নজীর গড়েছে। ভারতীয় ফুটবলে এমন ঘটনা আগে ঘটেনি। আগেই আই লিগ খেলা নিশ্চিত হয়ে করে নিয়েছিল ডায়মন্ডহারবার। নিয়মরক্ষার ম্যাচে তারা চানমারি এফসিকে ১-০ গোলে হারিয়ে আই লিগে অপরাজিত থেকে খেলা শেষ করেছে। ১৯ এপ্রিলের ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন রবিলাল মান্ডি। নিজের দল গড়েও এতদিন চুপচাপ ছিলেন অভিষেক। রাজ্য পরিচালনার দায়িত্বে থাকা দ্বিতীয় মানুষটি রবিবার এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন দলকে। যেখানে তিনি রেকর্ড গড়ার জন্য ডায়মন্ডহারবার দলের কোচ থেকে ফুটবলার ও সাপোর্ট স্টাফকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এখানেই থেমে থাকলে চলবে না। এবার থেকে আর কঠিন পথ পেরনোর জন্য সকলকে কঠোর পরিশ্রম করতে হবে। সেই অভিনন্দন বার্তায় তিনি বলেছেন, “ডিএইচএফসি এই মুহূর্তে আমাদের সকলের দল। সকলের প্রচেষ্টার মাধ্যমে আমরা এই জায়গায় পৌছতে পেরেছি। স্বপ্ন থেকে বাস্তবে আমরা পা রাখতে পারলাম। তবে এখানেই থেমে থাকলে চলবে না। সবে আমাদের যাত্রা শুরু হল।” আসলে তিনি বোঝাতে চেয়েছেন মাত্র তিন বছরের মধ্যে ভারতীয় ফুটবলের মূলস্রোতে ঢুকে পড়া সহজ কাজ নয়। সেই কঠিন কাজটাই তঁার দল করে দেখাতে পেরেছে। তারজন্য তিনি যেমন টিম ম্যানেজমেন্টের কাছে চিরকৃতজ্ঞ। পাশাপাশি সকলের আন্তরিকতা দেখে তিনি মুগ্ধ। কোচ ভিকুনাকে সামনে রেখে এগিয়ে চলেছে ডায়মন্ডহারবার। একসময় ভিকুনা মোহনবাগানকে সফল করেছিলেন। তাই ভিকুনাকে দলের কান্ডারি হিসেবে বাছতে তিনি আদৌ দ্বিধা করেননি। তবে অল্প সময়ের মধ্যে এই জায়গায় আসা যে সহজ কাজ ছিল না তা জানিয়ে অভিষেক বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন, “প্রতিটা ঘাসের বিন্দু, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি মুহূর্ত আমাদের এখানে নিয়ে আসতে সাহায্য করেছে। ডায়মন্ডহারবার এফসি এই মুহূর্তে চ্যাম্পিয়ন দল। এখন বাংলা ফুটবলের গর্ব ডিএইচএফসি।” শোনা যাচ্ছে, এবার আই লিগ খেলার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে ডায়মন্ডহারবার দল। চেষ্টা করছে এতদিন থেকে দলগঠনে মনোযোগ দিতে। সম্প্রতি চ্যাম্পিয়ন হওয়ার জন্য দলকে সংবর্ধিত করার কথা ছিল। কিন্তু পাহেলগামে সন্ত্রাসবাদীদের হামলার দরুন সেই সংবর্ধনা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে যেদিনই হোক না কেন, অভিষেক চান ডায়মন্ডহারবার দল একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোক। যেখানে বাংলার ফুটবলের সঙ্গে ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করতে পারে।

পদপিষ্ট হওয়া ১১ সমর্থকের জন্য আজীবন আসন সংরক্ষন RCB-র
Shareগতবছরের সেই ভয়াবহ ঘটনার পর এই প্রথমবার আইপিএলের(IPL) ম্যাচ আয়োজন করতে চলেছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম। কিন্তু এই মাঠে ম্যাচে নামার






