আইলিগের(I League) প্রস্তুতি গত ১৫ তারিখ থেকেই শুরু করে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। দল গোছানো হয়ে গেলেও, এবার ডায়মন্ডহারবার এফসির(DHFC) খোঁজ রয়েছে একজন ভালো গোলকিপারের। আইলিগে জিততে পারলেই আইএসএলের দড়জা খুলে যাবে কলকাতার এই নতুন ক্লাবটির। সেই কথা মাথায় রেখেই দলে কোনওরকম খামতি রাখতে নারাজ তারা। শুক্রবার ইয়ং কর্ণারের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচও খেলা হয়ে গিয়েছে ডায়মন্ডহারবার এফসির।
সেখানেই দলের নানান শক্তি দুর্বলতা দেখে নিয়েছেন কিবু ভিকুনাও(Kibu Vicuna)। ডায়মন্ডহারবারের প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাননা তিনি। তবে এই মুহূর্তে ডায়মন্ডহারবারের প্রধান মাথা ব্যথা হল একজন ভারতীয় ভালো গোলকিপার খোঁজা। শোনা যাচ্ছে তারা নাকি মিরশাদ মিশুকে(Mirshad Mishu) ছেড়ে দিতে চলেছে। সেই জায়গাতেই ভালো একজন গোলকিপারকে দলে নিতে চলেছে তারা। কথাবার্তাও শুরু হয়েছে কয়েকজনের সঙ্গে। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।
Focused Friday !!! 🔥#DHFC #DumdaarHarBaarDiamondHarbour #indianfootball #Training pic.twitter.com/7P8hlq6SzS
— DHFC (@dhfootballclub) September 19, 2025
তবে আইলিগে নামার আগে বেয কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ডায়মন্ডহারবার এফসির। আইলিগের প্রস্তুতিতে নেমে পড়েছেন ব্রাইট এনোবাখারেও। এদিনের প্রস্তুতি ম্যাচেও খেলেছিলেন তিনি। শোনা যাচ্ছে তাঁর খেলা নাকি কোচের বেশ পছন্দও হয়েছে। আইলিগের মঞ্চেও ডায়মন্ডহারবার এফসি তাদের সাফল্যের ধারা বজায় রাখতে পারে কিনা সেটাই দেখার।







