১৪ ফেব্রুয়ারি প্রেম দিবস। সেই দিনই আবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলের প্রথম লড়াইয়ে নামছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। সেই ম্যাচে নামার জন্য মুখিয়ে রয়েছেন খোগ দিমিত্রি পেত্রাতস(Dimitri Petratos)। প্রেমের এই বিশেষ দিনটা যুবভারতীতে সমর্থকদের কাছে স্মরণীয় করে রাখতে চাইছেন মোহনবাগান সমর্থকদের দিমি(Dimitri Petratos) গড। গতবার সেভাবে সুযোগ না পেলেও, এবার লোবেরার তত্ত্ববধানে দুরন্ত ফর্মে রয়েছেন দিমিত্রি পেত্রাতস। প্রথম ম্যাচ থেকেই নিজের সেরাটা উজার করে দিতে চান দিমি।
কেরালা ব্লাস্টার্সের(Kerala Blasters) বিরুদ্ধে নামার আগে দিমিত্রি পেত্রাতস জানিয়েছেন, “নতুন কোচ এসেছেন। আমাদের সব কিছু পজেটিভ আছে। আমি ১১ জনে থাকব কিনা সেটা কোচ বলবেন। আমাদের দলে সবাই ভালো ফুটবলার আছেন। আমি খুব উত্তেজিত , আমরা অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছে”
সের্জিও লোবেরা(Sergio Lobera) মোহনবাগানের কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই দিমিত্রিকে(Dimitri Petratos) আবার পুরনো ছন্দে দেখা যাচ্ছে। যে দিমি মোলিনার যুগে ক্রমশই ব্রাত্য হয়ে পড়ছিলেন। সেই দিমিত্রি পেত্রাতসই যেন লোবেরার হাত ধরে ফের মোহনবাগানের আক্রমণের প্রধান অস্ত্র হয়ে উঠছেন। এখনও পর্যন্ত যেকটা প্রস্তুতি ম্যাচে মোহনবাগান নেমেছে, প্রতিটিতেই বিধ্বংসী ফর্মে দেখা গিয়েছে দিমিত্রি পেত্রাতসকে। একাই কার্যত প্রতিপক্ষ শিবিরকে শেষ করে দিয়েছেন। প্রেম দিবসে মাঠে নামছে মোহনবাগান। নিজের খেলা দিয়ে এই দিনটা সমর্থকদের কাছে স্মরণীয় করে রাখতে চাইছেন দিমিত্রি পেত্রাতস।
ম্যাচের আগের দিন দিমিত্রি পেত্রাতস জানান, “আগামীকাল বিশেষ দিন প্রেম দিবস। আগামীকাল দিনটা আমাদের ফ্যানদের স্মরণীয় করে রাখতে চাইব”।
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে লড়াইটা যে খুব একটা সহজ হবে না তা বোঝাই যাচ্ছে। সেখানেই শুরুটা মোহনবাগান জয় দিয়ে করতে পারে কিনা সেটাই এখন দেখার।






