মহিলাদের বিশ্বকাপ দাবার ফাইনালে উঠে ইতিহাস তৈরি করলেন দিব্যা দেশমুখ। ১৯ বছরের দিব্যা সেমিফাইলানে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চিনের তান ঝংজিকে হারিয়ে দেন। ভারতের প্রথম মহিলা দাবাড়ু হিসাবে বিশ্বকাপের ফাইনালে উঠে নজির তৈরি করলেন ১৯ বছরের দিব্যা।
বিশ্বের চার নম্বর ঝংজিকে হারিয়ে তাক লাগিয়ে দেন দিব্যা। এটাই তাঁর কেরিয়ারের সেরা জয়। বুধবার সেমিফাইনালে দ্বিতীয় লেগে দিব্যা সাদা ঘুটি নিয়ে কিস্তিমাত করেন। মঙ্গলবার প্রথম পর্বের সেমিফাইলান ড্র হয়েছিল। কালো ঘুটি নিয়ে খেলেছিলেন দিব্যা। সব মিলিয়ে তিনি জিতলেন ১.৫-০.৫ পয়েন্টে।
আলাপিন সিসিলিয়ান ডিফেন্স স্ট্রাটেজি প্রয়োগ করে বুধবার জেতেন দিব্যা। উত্তজনাপূর্ণ ম্যাচে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যে কেউ জিততে পারতেন। মাঠা ঠান্ডা রেখে শেষ পর্যন্ত জেতেন দিব্যা।
গোটা প্রতিযোগিতাতেই দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় দাবাড়ু। চতুর্থ রাউন্ডে তিনি হারান দ্বিতীয় বাছাই চিনের ঝু জিনারকে। এর পর কোয়ার্টার ফাইনালে তিনি হারান ভারতের দ্রনোভালি হারিকাকে। সেই ম্যাচ টাই ব্রেকারে গড়ায়।
ফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছেন আর এক ভারতীয় কেনেরু হাম্পি। তিনি সেমিফাইনালে মুখোমুখি শীর্ষ বাছাই চিনের লি তিংজির।
হাম্পি যদি ফাইনালে ওঠেন, তা হলে ঐতিহ্যশালী ক্যানডিডেট প্রতিযোগিতায় দু’জন ভারতীয় খেলার সুযোগ পাবেন।







