ছয় মাসের মধ্যে সম্পর্কের ইতি। নোভাক জকোভিচের কোচিং পার্টনারশিপ হিসেবে বেছে নিয়েছিলেন অ্যান্ডি মারেকে। অথচ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সার্বিয়ান তারকা ঘোষণা করলেন, তঁাদের সম্পর্কে ছেদ পড়ে গেল। জকোভিচ এই পোস্ট করে বুঝিয়ে দিলেন, তিনি এবার কোচ হিসেবে অন্যকাউকে বেছে নেবেন। তবে কাকে আনবেন তা এখনও জানাননি সার্বিয়ান তারকা।
“গত ছয় মাস ধরে আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল অটুট। কোর্টের ভিতরে কিংবা বাইরে কঠোর পরিশ্রম যেমন করেছেন। আবার প্রচুর মজাও করেছি আমরা। সবসময় আমার পাশে থেকে সমর্থন করে গিয়েছেন। একসাথে আমাদের বন্ধুত্ব খুব গভীর ছিল। তাই আমরা দুজনে একসাথে বিষয়টাকে উপভোগ করেছি।” ইনস্টাগ্রামে একথা লিখেছেন নোভাক জকোভিচ। এবার অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার কিছুদিন আগে জকোভিচের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন অ্যান্ডি মারে। টেনিস মহল মনে করে, অস্ট্রেলিয় ওপেন হল জকোভিচের নিজস্ব কোর্ট। যেখানে তিনি যোগ দেন চ্যাম্পিয়ন হতে। অথচ এবার সেমিফাইনালে হেরে বসেন আলেকজান্ডার জাভেরেভের কাছে। তারপর থেকে কখনও দেখা যায়নি সেভাবে জ্বলে উঠতে। বেশ কিছু প্রতিযোগিতায় তিনি প্রথম ম্যাচে হেরে বিদায় নিয়েছেন।
প্রশ্ন হল, কেন মারের সঙ্গে সম্পর্কের ইতি ঘটালেন জকোভিচ? অন্য কোনও রহস্য কি কাজ করছে? আসলে তা নয়। এখন জকোভিচের সামনে ক্লে মরশুম শুরু হচ্ছে। ক্রমাবনতি ঘটছে তঁার পারফরম্যান্সে। তাই ক্লে কোর্টে নিজেকে এবার মেলে ধরতে তিনি মরিয়া। আগামী সপ্তাহে নামবেন জেনেভা ওপেনে। আসলে জেনেভায় নামার উদ্দেশ্য একটাই, ২৫ মে ফরাসি ওপেন শুরু হচ্ছে। তার আগে প্রস্তুতি হিসেবে জেনেভা ওপেনকে বেছে নিয়েছেন জকোভিচ। ৯৯তম ট্রফি জয় হয়ে গিয়েছে। এবার সার্বিয়ান তারকার একটাই লক্ষ্য, ১০০তম ট্রফি জেতা। তাই ফরাসি ওপেনকে পাখির চোখ করেছেন জকোভিচ। সেইজন্য মারেকে কোচ হিসেবে ছেড়ে দিলেন তিনি। মারেও এক আবেগঘন বার্তায় বলেছেন,“একসাথে কাজ করার জন্য নোভাককে অসংখ্য ধন্যবাদ জানাই। গত ছয় মাস ধরে তাকে দেখেছি কীভাবে কঠোর পরিশ্রম করে যেতে। তাই তাকে ও তার দলকে ধন্যবাদ জানাচ্ছি। বাকি মরশুম ভালভাবে কাটাক জকোভিচ। এমন শুভকামনা তার প্রতি রইল।”

পদপিষ্ট হওয়া ১১ সমর্থকের জন্য আজীবন আসন সংরক্ষন RCB-র
Shareগতবছরের সেই ভয়াবহ ঘটনার পর এই প্রথমবার আইপিএলের(IPL) ম্যাচ আয়োজন করতে চলেছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম। কিন্তু এই মাঠে ম্যাচে নামার






