সভাপতি টুটু বসুর পদত্যাগ পত্র নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারল না মোহনবাগানের বর্তমান কার্যনির্বাহি কমিটি। টুটু বসু সম্প্রতি পদত্যাগ করেছেন। মোহনবাগান সভাপতি পদে যে তিনি নেই তা জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। অথচ তঁার পদত্যাগ পত্র নিয়ে মোহনবাগানের বর্তমান শাসকগোষ্ঠী কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছে না। দিন সাতেক আগে ক্লাবে কার্যনির্বাহি কমিটির সদস্যরা সভাপতির পদত্যাগ পত্র নিয়ে আলোচনায় বসেছিলেন। সেই আলোচনায় সদস্যরা একমত পোষণ করতে পারেননি। তাই সেদিনের সভার পর সচিব দেবাশিস দত্ত জানিয়ে ছিলেন, তঁারা এই মুহূর্তে কোন সিদ্ধান্তে আসতে পারছেন না। ফের সভা ডেকে এই বিষয়টা ঠিক করা হবে। তাই শুক্রবার ফের বসেছিলেন মোহনবাগান ক্লাব প্রতিনিধিরা। যথারীতি শুক্রবারের সভাতেও বিষয়টা ঝুলে রইল।
শুক্রবার সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাব সচিব দেবাশিস দত্ত ও কুণাল ঘোষ জানান, টুটু বসুর ইস্তফাপত্র গ্রহণ বা প্রত্যাখ্যান কিছুই করা হয়নি। যে অবস্থায় ছিল সেইখানে রয়েছে। সম্প্রতি একটা সংবাদপত্রে মোহনবাগান নির্বাচনে রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে খবর পরিবেশন করা হয়। তাই নিয়ে শুক্রবার ক্লাব চত্বর ছিল সরগরম। কুণাল ঘোষ বক্তব্য রাখতে গিয়ে জানান, এই খবরের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দে্যাপাধ্যায়ের পরিচালিত রাজনৈতিক দলকে ছোট করা হয়। কোনওমতে তা মেনে নিচ্ছে না ক্লাব। এই খবরের মাধ্যমে ক্লাবের আবহাওয়াকে কলুষিত করা হচ্ছে। তাই এই খবরের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানায় মোহনবাগান। তাই ক্লাবের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সচিব দেবাশিস দত্ত কোনও বক্তব্য রাখতে চাননি। শুধু জানিয়েছেন, যা বলার বলবেন মনোনয়ন পত্র পেশ করার পর। “এখন আমি কোনও কথা বলতে চাইনা। শুধু একটা কথা বলব, মনোনয়ন পত্র আগে পেশ করি তারপর খোলাখুলি ভাবে সবকিছু জানাব। দলগত সিদ্ধান্তের উপর ভর করে আমরা এগোই। দল এই মুহূর্তে চাইছে না কোনও কথা আমি বলি। যখন সকলে বলবে বর্তমান কমিটিকে নিয়ে যা সব বলা হচ্ছে তার জবাব দিতে, তখন দেব। ” বলেন দেবাশিস।
অন্যদিকে মোহনবাগান ক্লাবের নির্বাচনী বোর্ড থেকে তিনজন পদত্যাগ করেছেন। অসীমকুমার রায় ও অনুপকুমার মণ্ডল নির্বাচনী বোর্ডে থাকলেও সরে দাঁড়ালেন বিশ্বব্রত বসু মল্লিস, সৌভিক মিত্র ও অভিষেক সিনহা। ওই তিন শূন্যস্থানে অন্তর্ভুক্ত করা হল অসীমকুমার মল্লিক, সুকোমল রায় ও বিশ্বরূপ দে’কে। এদিকে দেবাশিস দত্তের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সৃঞ্জয় বোস। সেই প্রসঙ্গে দেবাশিস দত্ত বলেন, “আসলে তিনি চাপে আছেন। তাই কি বলতে গিয়ে কী বলছেন তিনি জানেন না। আসলে নানান সংবাদ মাধ্যমে মোহনবাগান নির্বাচন নিয়ে খবর পরিবেশিত হচ্ছে। সব সঠিক কিনা তা দেখে বলতে হবে। তবে এটুকু বলতে পারি, তিনি যা বলছেন তা সঠিক নয়।”

একাধিক রেকর্ড গড়ে নামিবিয়ার বিরুদ্ধে বিরাট জয় ভারতের
Shareব্যাট, বল হাতে দুরন্ত হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গে অকুণ জেটলি স্টেডিয়ামে একাধিক রেকর্ড গড়ে নামিবিয়ার বিরদ্ধে বিরাট জয় তুলে নিল ভারত।






