জয়ের ধারা অব্যাহত রেখে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল। কালিঘাট স্পোর্টর লাভার্সের কাছে হারার পর দুটো ম্যাচ টানা জিতল লাল-হলুদ শিবির। মঙ্গলবার তারা হারিয়ে দিল জে্যার্তিময় অ্যাথলেটিক ক্লাবকে। খেলার ফল ২-০। ইস্টবেঙ্গলের পক্ষে গোলগুলি করেন পান্ডিমিত লেপচা ও প্রিয়াঙ্কা। প্রথম গোলটি হয় ২২ মিনিটে। ৬৭ মিনিটে দ্বিতীয় গোলটি করে লাল-হলুদ শিবির। কন্যাশ্রী কাপে অপরাজেয় থাকা জে্যার্তিময় অ্যাথলেটিক ক্লাব এই প্রথম হারল। এর আগে চারটে ম্যাচের মধ্যে তিনটেতে জিতেছে। শেষ ম্যাচে ড্র করেছিল। এদিন তারা হেরে গেল। তবে ইস্টবেঙ্গল যে দারুন খেলেছে তা নয়। বরং সীমিত ক্ষমতার মধ্যেও জে্যার্তিময় অ্যাথলেটিক ক্লাবের মেয়েরা সারাক্ষণ লড়াই চালিয়ে গিয়েছে। বরং শুরুতে যদি সুবর্ণ সুযোগ না হারাতেন সোনারপুরের জে্যার্তিময় অ্যাথলেটিক ক্লাবের সুস্মিতা রায় তাহলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। তেমনই দাবি জানালেন সোনারপুর ক্লাবের কোচ কার্তিক ছাবড়া। আক্ষেপের সুরে কার্তিক বলছিলেন,“শুরুতে আমরা গোলের সহজ সুযোগ পেয়ে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য সেই গোল কিনা সুস্মিতা করতে পারল না। করলেই খেলার ফল অন্যরকম হতে পারত।” ইস্টবেঙ্গল ক্লাবের প্রশংসা করে কার্তিক বলছিলেন, “দেখুন ইস্টবেঙ্গল বড় দল। বড় বাজেটের দল তৈরি করে। আমরা সেখানে খুব কম অর্থের বিনিময়ে দল গড়ে খেলে থাকি। তবু মেয়েরা এবার হারেনি। এই প্রথম হারলাম ইস্টবেঙ্গলের কাছে।” হারার কারণ তুলে ধরতে গিয়ে সোনারপুর ক্লাবের কোচ অকপটে স্বীকার করে নিলেন,“আসলে আমাদের উইং ও স্ট্রাইকাররা তেমন খেলতে পারল না। তাই সুযোগও তেমন আমরা পাইনি। নাহলে খেলার রঙ হয়তো পাল্টে দেওয়া যেত।”
মঙ্গলবার কন্যাশ্রী কাপের অপর খেলায় শ্রীভূমি অনায়াসে হারিয়ে দিয়েছে দীপ্তি সংঘকে। শ্রীভূমি জেতে ৫-০ গোলে। শ্রীভূমির পক্ষে হ্যাটট্রিক করেন কবিতা সোরেন। তিনি দ্বিতীয়ার্ধে ৫৭, ৮৪ ও ৮৬ মিনিটে গোলগুলি করেন। বাকি দুটি গোল দেন সুজাতা মাহাতো। প্রথমার্ধের ৩৭ মিনিটে সুজাতার করা একমাত্র গোলে এগিয়ে ছিল শ্রীভূমি। অপর ম্যাচে নিউ আলিপুর সুরুচি সঙ্ঘ ১১-১ গোলে বালি গ্রামাঞ্চল ক্রীড়া সমিতিকে হারিয়ে দিয়েছে। নিউ আলিপুরের গোলগুলি দেন রশ্মি বাস্কে, হেমা মুন্ডা ও উসুম লক্ষী দেবী। এঁরা তিনজন হ্যাটট্রিক করেছেন। মৌ চক্রবর্তী বাকি দুটি গোল দেন।

একাধিক রেকর্ড গড়ে নামিবিয়ার বিরুদ্ধে বিরাট জয় ভারতের
Shareব্যাট, বল হাতে দুরন্ত হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গে অকুণ জেটলি স্টেডিয়ামে একাধিক রেকর্ড গড়ে নামিবিয়ার বিরদ্ধে বিরাট জয় তুলে নিল ভারত।






