“জয় এখন ইস্টবেঙ্গলে” লাল-হলুদ জার্সি গায়ে চাপিয়ে এমনই এক ইঙ্গিতপূর্ণ বার্তা জয় গুপ্তার(Jay Gupta)। সোশ্যাল মিডিয়াতে ইস্টবেঙ্গলের(Eastbengal) তরফে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানেই একেবারে শেষে জয়ের এই একটা কথাই যেন মন জিতে নিয়েছে লাল-হলুজ জনতার। ইস্টবেঙ্গল গ্যালারী মানে একটাই স্লোগান জয় ইস্টবেঙ্গল। সেই স্লোগান নিয়ই জয়ের বার্তা। আর সেটাই ছড়িয়ে পড়তে একেবারেই বেশি সময় নেয়নি। মঙ্গলবারই জয় গুপ্তাকে(Jay Gupta) সই করানোর ঘোষণাটা করে দিল ইস্টবেঙ্গল।
জয় গুপ্তার(Jay Gupta) সইটা বেশ কয়েকদিন আগেই হয়ে গিয়েছিল। তবে ঘোষণাটা করা হয়নি। বোধহয় আইএসএলের(ISL) আভাস পাওয়ারই একটা চেষ্টা করছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। কার্যত সেটা পাওয়ার পরই জয় গুপ্তাকে সই করানোর সিদ্ধান্তটা ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল(Eastbengal) টিম ম্যানেজমেন্ট। এবার শুধুই তাঁর লাল-হলুদ জার্সিতে মাঠে নামার অপেক্ষায় সকলে।
ইস্টবেঙ্গলে সই করার পরই লাল-হলুদ জনতার উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিয়েছেন জয় গুপ্তা(Jay Gupta)। এফসি গোয়ার শেষবার সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। রক্ষণকে আরও মজবুত করতেই জয় গুপ্তাকে আনার সিদ্ধান্ত নিয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। লাল-হলুদ জার্সি পরেই জয় গুপ্তার মুখে ডার্বির কথা।
𝗜𝗧’𝗦 𝗢𝗙𝗙𝗜𝗖𝗜𝗔𝗟! 💪
জয় এখন ইস্টবেঙ্গলে ❤️💛#JoyEastBengal #JayGupta2029 pic.twitter.com/rFNvrfOfBQ
— East Bengal FC (@eastbengal_fc) September 9, 2025
এই কলকাতাতেই দেশের জার্সিতে অভিষেক হয়েছিল জয়ের। এবার সেই কলকাতারই ইস্টবেঙ্গলের হয়ে খেলবেন তিনি। জয় গুপ্তা জানিয়েছেন, “দেশের জার্সিতে এই কলকাতাতেই অভিষেক হয়েছিল আমার। সেই শহরেরই একটি বড় ক্লাব ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারাটা আমার কাছে সত্যিই গর্বের। সেই ইস্টবেঙ্গলের হয়ে অভিষেক করার অপেক্ষাতেই আছি। সেইসঙ্গে ডার্বিতেও সাফল্য পেতে মরিয়া আমি”।
আগামী ১৯ সেপ্টেম্বরই ইস্টবেঙ্গলের সমস্ত ফুটবলাররা শহরে পৌঁছে যাচ্ছেন। ২০ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাবে প্রস্তুতি। সেই সময় দলের সঙ্গে মাঠে নেমে পড়বেন জয় গুপ্তাও।
খুব সম্ভবত সুপার কাপ দিয়েই এবার শুরু হতে পারে ফেডারেশনের ফুটবল মরসুম। সবকিছু ঠিকঠাক চললে সেই ম্যাচ দিয়েই ইস্টবেঙ্গলের জার্সিতে অভিষেকও হয়ত হতে চলেছে জয় গুপ্তার।







