মাধি তালালের(Madih Talal) উত্তরের অপেক্ষায় ইস্টবেঙ্গল(Eastbengal)। এই মরসমে তাঁকে নাকি দলে রাখতে চাইছেন না ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। সেই কথা নাকি ইতিমধ্যে ম্যানেজমেন্টকে জানিয়েও দিয়েছেন তিনি। সেই মতো ইস্টবেঙ্গল চেষ্টা শুরু করলেও, মাধিই(Madih Talal) যেন খানিকটা বেঁকে বসেছেন। কারণ ইস্টবেঙ্গল(Eastbengal) তাঁর সঙ্গে সম্পর্কটা একটা সমঝোতার মাধ্যমে শেষ করতে চাইছে। কিন্তু সেই প্রস্তাব আবার মানতে নারাজ এই তারকা ফরাসি ফুটবলার। আর তাতেই চিন্তাটা ক্রমশ বাড়ছে।
মাধির সঙ্গে দীর্ঘ চুক্তি ইস্টবেঙ্গলের। সেক্ষেত্রে তাঁকে এখন ছেড়ে দিতে হলে প্রায় এক বছরের টাকা দিতে হবে। যে অঙ্কটাও বেশ বড়। সেই কথা মাথায় রেখেই মাধি তালালের সঙ্গে কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল। তাঁকে নাকি সমঝোতার কথাও বলা হয়েছে ম্যানেজমেন্টের তরফে। তবে যতবারই তাঁকে বলা হয়েছে তিনি রাজি হননি। এবারও তাঁর সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে। তবে মাধি তালালের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও উত্তর আসেনি।
অন্যদিকে হামিদের পরই শহরে চলে এলেন মহম্মদ রশিদও(Mohammed Rashid)। সকলের অলক্ষ্যেই শহরে পৌঁছলেন এই তারকা প্যালেস্তাইনি ফুটবলার। তাঁর আসার কথা ছিল ১৬ সেপ্টেম্বর। কিন্তু প্রায় তিন দিন আগেই নাকি নিজের অ্যাপার্টমেন্টে চলে এসেছেন ইস্টবেঙ্গলের(Eastbengal) এই তারকা ফুটবলার।
ইস্টবেঙ্গলের প্রস্তুতি শুরু ২০ তারিখ। প্রত্যেক ফুটবলারই আসছেন ১৯ সেপ্টেম্বর। কিন্তু রশিদের(Mohammed Rashid) স্ত্রী সন্তান সম্ভাবা। সেই কারণেই কয়েকদিন আগেই চলে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন রশিদ। কারণ প্রস্তুতি শুরুর আগের দিন হলে সেভাবে সবকিছু ভালো ভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন না তারা। সেই কারণেই আগে আসার সিদ্ধান্ত। যে ফ্ল্যাটে তারা থাকছেন সেখানে সবকিছু ভালো ভাবে গুছিয়ে নিতে চেয়েছিলেন রশিদ। আগামী ১৯ সেপ্টেম্বর ইস্টবেঙ্গলের বাকি সব ফুটবলাররাই চলে আসছেন।







