২৮ বছর পরও ভাগ্য বদলালো না ইস্টবেঙ্গলের(Eastbengal)। সিকিম গোল্ড কাপে(Sikkim God Cup) কোয়ার্টার ফাইনালেই থামল ইস্টবেঙ্গলের দৌড়। একের পর এক সুযোগ নষ্ট। সেইসঙ্গে প্রমার্ধেই ১০ জন হয়ে যাওয়া। শেষপর্যন্ত সার্ভিসেসের(Services) কাছেই ০-১ গোলে হেরে গেল লাল-হলুদ ব্রিগেড(Eastbengal)। ২৮ বছর আগে সিকিম গোল্ড কাপের ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি তারা। দীর্ঘদিন পর ফের সেই সিকিম গোল্ড কাপের মঞ্চে নেমেছিল ইস্টবেঙ্গল। কিন্তু সেই কোয়ার্টার ফাইনালেই থেমে গেল লাল-হলুদের দৌড়।
এবারের সিকিম গোল্ড কাপে আমন্ত্রন পেয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। সেখানে রিজার্ভ দলই পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিনো জর্জের(Bino George) কোচিংয়ে জেসিন টিকে(Jesin TK), বিক্রম প্রধানরা গিয়েছিলেন সিকিম গোল্ড কাপের মঞ্চে। একেবারে কোয়ার্টার ফাইনালের মঞ্চেই সার্ভিসেসের বিরুদ্ধে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড।
তবে ম্যাচে নামার আগে থেকেই সেখানকার ঠান্ডা আবহাওয়া নিয়ে খানিকটা চিন্তায় ছিল ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। এদিন শুরু থেকে বেশ এগিয়েই ছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। শুধু তাই নয়, ম্যাচের রাশও ছিল তাদের হাতেই। কিন্তু বারবারই সহজ সুযোগ নষ্ট করতে হয় ইস্টবেঙ্গলকে।
সেইসঙ্গে প্রথমার্ধেই জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বিক্রম প্রধানও। সেই সুযোগট সার্ভিসেস কাজে লাগাতে ছাড়েনি। তবে নির্ধারিত সময় পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি কোনও দলই। অবশেষে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
সেখানেই বাজিমাত করে ফেলে সার্ভিসেস। তবে গোলকিপারের চূড়ান্ত ভুলের খেসারতই দিতে হয় ইস্টবেঙ্গলকে। সহজ গোল দিয়ে এগিয়ে যায় সার্ভিসেস। এরপরও যে ইস্টবেঙ্গল গোলের সুযোগ পায়নি এমনটা নয়। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। শেষপর্যন্ত ১-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনালেই থামতে হয় ইস্টবেঙ্গলকে।







