ইস্টবেঙ্গলের আবেদনে সাড়া দিয়ে যুবভারতী স্টেডিয়ামে বিনামূল্যে তাদের খেলার ব্যবস্থা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। এরপরই কথা উঠতে শুরু করেছিল শুধু ইস্টবেঙ্গল(Eastbengal) কেন, মোহনবাগান(MBSG) কেন নয়। এরপরই অবশ্য মোহনবাগানও আবেদন করেছিল। তাদের আবেদনে সাড়া দিয়েও যুবভারতীতে(Yuvabharati Stadium) বিনামূল্যে খেলার ব্যবস্থা করে দিল রাজ্য সরকার। একইসঙ্গে মহমেজান এসসিও কিশোরভারতী স্টেডিয়ামে খেলবে বিনামূল্যে। এবারের আইএসএলের(ISL) প্রেক্ষাপটটাই সম্পূর্ণ আলাদা। এক বিরাট আর্থিক ডামাডোলের মাঝে হচ্ছে আইএসএল। সেই পরিস্থিতিতে কলকাতার তিন প্রধানের আবেদনে সাড়া দিয়ে পাশে দাঁড়াল রাজ্য সরকার।
এবারের আইএসএলের(ISL) আগেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে এমন পরিস্থিতিতে ক্লাবগুলোর পাশে রাজ্য সরকার গুলোকে থাকার আবেদন করা হয়েছিল। সেই কথা রাখল পশ্চিমবঙ্গ রাজ্যসরকার। এমন একটা কঠিন পরিস্থিতিতে কলকাতার তিন প্রধানকেই বিনামূল্যে স্টেডিয়াম দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee)।
আগামী ১৪ ফেব্রুয়ারি আইএসএলের মঞ্চে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে যাত্রা শুরু করছে মোহনবাগান সুপারজায়ান্ট। একইসঙ্গে ১৬ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল নামতে চলেছে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। রাজ্য সরকারের এই পদক্ষেপে বাংলার তিন প্রধান যে অনেকটাই চিন্তা মুক্ত এখন তা বলার অপেক্ষা রাখে না।







