সুপার কাপ(Super Cup) কী খেলবে ইস্টবেঙ্গল(Eastbengal)! এই নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। কারণ বেশ কয়েকটা জায়গায় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ধোঁয়াশা ছিল। এতকিছু সত্ত্বেও গত বৃহস্পতিবারই সুপার কাপ খেলার কথা ফেডারেশনকে(AIFF) চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্টের তরফে। সরকারীভাবে না হলেও, শোনা যাচ্ছে সুপার কাপ কোথায় হবে, কতজন বিদেশি খেলানো যাবে এবং যাবতীয় সমস্ত কিছু জানার পরই নাকি এই নিজের খেলার কথা জানানো হয়েছে। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই মরসুমের সুপার কাপ(Super Cup)।
সবকিছু ঠিকঠাক চললে এবার গোয়াতেই বসতে চলেছে সুপার কাপের আসর। সেখানে ইস্টবেঙ্গল(Eastbengal), মোহনবাগানের পাশাপাশি অন্যান্য আইএসএল ক্লাব গুলোকেও খেলতে দেখা যাবে। ফেডারেশনের কাছে ইতিমধ্যেই সকলে তাদের সম্মতি জানিয়ে দিয়েছে। সেই কথা মাথায় রেখেই ইস্টবেঙ্গলও(Eastbengal) যে আগামী ২০ সেপ্টেম্বর থেকে তাদের প্রস্তুতি শিবিরে শুরু করছে তা বলার অপেক্ষা রাখে না। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হতে পারে ফুটবলারদের রেজিস্ট্রেশন পর্ব।
বাইরের অন্যান্য ক্লাব গুলোও এই মাস থেকেই তাদের প্রস্তুতি শুরু করতে চলেছে। কারণ সুপার কাপ দিয়েই রয়েছে এএফসির মঞ্চে পৌঁছে যাওয়ার একটা সুযোগ। তার প্রস্তুতিতেই খুব একটা দেরী করতে চাইছে না কোনও দলই। ইস্টবেঙ্গলও তার অন্যথা নয়। তারাও আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রস্তুতি আরম্ভ করতে চলেছে।
মোটামুটি ডুরান্ডের জলই সুপার কাপেও খেলতে চলেছে। সেখানে শুধু ডিফেন্ডার হিসাবে জয় গুপ্তাকে দলে রাখতে চলেছে লাল-হলুদ শিবির।







