এএফসি চ্যাম্পিয়ন্স লিগের(AFC Champions League) মূলপর্বের ম্যাচে দুরন্ত জয় দিয়ে যাত্রা শুরু করেছে ইস্টবেঙ্গলের মহিলা দল(Eastbengal Womens Team)। ইকানের চ্যাম্পিয়ন দল বাম খাতুনকে ৩-১ গোলে হারিয়ে দুরন্ত যাত্রা শুরু করেছে লাল-হলুদের মহিলা বাহিনী। আর সেই ম্যাচ জয়ের পরই লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকারের(Debbrata Sarkar) বিশেষ বার্তা। সেইসঙ্গে খানিকটা হুঙ্কারও দিলেন। দেবব্রত সরকারের সাফ কথা ইস্টবেঙ্গল ঘরে এবং বাইরে দুই জায়গাতেই ইরানকে হারাল। উঠে এল সেই পাস ক্লাবের কথাও।
ধারেভারে শক্তিশালী দলের বিরুদ্ধে নামলেও ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড ছিল(Eastbengal Womens Team) এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে। ম্যাচের ৪ মিনিটের মধ্যেই শিলকি দেবীর গোল। ১০ মিনিটের মধ্যে ফের একটা সুযোগ তারা পেয়ে গিয়েছিল। কিন্তু সৌম্যার শট নেটে লেগেই ব্যর্থ হয়। বাম খাতুনও যে সুযোগ পায়নি তা নয়। ২০ মিনিটের মধ্যে তারাও সমতায় ফিরতে পারত। কিন্তু লাল-হলুদের রক্ষণের দাপটে তা হয়নি।
তবে গোল পেতে খুব একটা বেশি অপেক্ষা ইস্টবেঙ্গলকে(Eastbengal) করতে হয়নি। ম্য়াচের বয়স যখন ৩২ মিনিট, ফাজিলার গোলে ফের এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তবে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে সমতায় ফেরে ইরানের বাম খাতুন।
যদিও ইস্টবেঙ্গলকে আটকানোর জন্য তা যথেষ্ট ছিল না। বিরতির পর ইস্টবেঙ্গলের মুহূর্মুহূ আক্রমণ। কিন্তু গোলের মুখ খুলতে পারছিলেন না। অবশেষে ম্যাচের ৮৬ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে কাঙ্খিত গোল রেস্টি নাজিরির। সেইসঙ্গে প্রথম ম্যাচ জিতে অনেকটাই এগিয়েও গেল লাল-হলুদের মহিলা বাহিনী। এমন জয়ের পর উচ্ছ্বসিত লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার। সেইসঙ্গে সংঘবদ্ধ থাকার বার্তাও দিলেন তিনি। কারণ সামনেই যে রয়েছে আরও দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ।
দেবব্রত সরকার জানান, “সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে আমরা দেশে এবং বিদেশে ইরানকে হারালাম। ৭০- এ দেশে এসেছিল পাস ক্লাব, তাকে হারিয়েছিলাম। আর এদিন আমাদের মহিলাদের দল বিদেশের মাটিতে ইরানকে হারালাম। এই দুটো জিনিস এক করলে সত্যিই ভালো লাগছে ব্যপারটা”।
একইসঙ্গে তিনি দলকে আগামী দুটো ম্যাচ নিয়েও বার্তা দিয়েছেন। দেবব্রত সরকার জানান, “এই একটা ম্যাচ নিয়ে ভাবলে হবে না। প্রতিযোগিতার বাকি দুটো ম্যাচকেও সমান গুরুত্ব দিতে হবে। পরের রাউন্ডে যেতে হব। এই জিনিসটা আশা করি আমার কোচ যথেষ্ট ভালই বোঝে। আমাদের এখান থেকেই এই বার্তাটাই থাকবে সংঘবদ্ধ থাক এবং পরের ম্যাচের আগে এমনভাবেই প্রস্তুতি চালাও যাতে সেখানেও সাফল্য আসে”।







