সূচীতে থাকলেও সেমিফাইনালের ম্যাচ হাতছাড়া হতে পারে ইডেন গার্ডেন্সের(Eden Gardens)। টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) সূচী প্রকাশের সময় থেকেই ইডেনের(Eden Gardens) সঙ্গে কলম্বোকেও(Colombo) ভেন্যু হিসাবে দেখানো হয়েছিল প্রথম সেমিফাইনালের জন্য। তার কারণও অবশ্য সেই সময় বলে দেওয়া হয়েছিল। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে কী হবে সেটা নিয়েই দেখা দিয়েছে সমস্যা। কারণ ভারত যদি প্রথম সেমিফাইনাল না খেলে, সেক্ষেত্রে বদলে যেতে পারে প্রথম সেমিফাইনালের ভেন্যু।
এখনও পর্যন্ত যা ঠিক রয়েছে তা হল প্রথম সেমিফাইনাল যদি ভারত বনাম পাকিস্তান(INDvPAK) হয়, তবে দুই বোর্ডের সম্মতিতেই সেই ম্যাচ চলে যাবে শ্রীলঙ্কার(Srilanka) কলম্বোতে। আবার যদি শ্রীলঙ্কা সেমিফাইনালে যায় এবং ভারতের মুখোমুখি হয় সেক্ষেত্রে সেই ম্যাচ হবে ইডেনেই। কিন্তু ভারতের মুখোমুখি যদি তারা না হয় তবে ম্যাচ আবার কলম্বোতেই চলে যাবে।
সুপার এইটের মঞ্চে প্রথম ম্যাচেই হেরে গিয়েছে ভারত। আবার অন্যদিকে একই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এই মুহূর্তে ভারতের গ্রুপে যে পজিশন তাতে সেমিফাইনাল ওয়ান খেলার সম্ভাবনা কম। অন্যদিকে শ্রীলঙ্কা কোয়ালিফাই করে গেলে তাদের মুখোমুখি ভারত না হলে সেই ম্যাচ ইডেনের হাতছাড়া হয়ে যাবে।
অবশ্য আরও ব্যপার রয়েছে। যদি শ্রীলঙ্কা এবং পাকিস্তান উভয় দলই সেমিফাইনালের টিকিট কাটতে না পারে, সেক্ষেত্রে যেমন ইডেনে সেমিফাইনাল ওয়ান খেলার কথা রয়েছে, তেমনটাই হবে।






