ঘোষণা হয়ে গেল ২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) ভেন্যু। দীর্ঘদিন পর ফের কলকাতার ইডেন গার্ডেন্সে(Eden Gardens) বসতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। একইসঙ্গে ঘোষণা হয়ে গেল বিশ্বকাপের সূচীও। সেখানেই ১৫ ফেব্রুয়ারী কলম্বোয় মুখোমুখি ভারত ও পাকিস্তান(INDvPAK)। বিশ্বকাপ ঘিরে এখন থেকেই চড়তে শুরু করেছে পারদ। কলকাতায়(eDEN gARDENS) এবার সব মিলিয়ে সাতটি ম্যাচ হবে। হতে পারে একটি সেমিফাইনালের ম্যাচও। ভাত ও শ্রীলঙ্কা মিলিয়ে হচ্ছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই ভারতে খেলা হবে পাঁচটি ভেন্যুতে। শ্রীলঙ্কায় তিনটি ভেন্যুতে হবে ম্যাচ। একইসঙ্গে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শেষবারের চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মা(Rohit Sharma)।
মঙ্গলবার বিশ্বকাপের সূচী ও ভেন্যু উদ্বোধনের অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। সেখানেই প্রধান অতিথি ছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা(Rohit Sharma)। দীর্ঘদিন পর ফের তাঁর হাত ধরেই আবার টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) জিতেছে ভারত। সেই রোহিতই এবার বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
শেষবার ২০১৬ সালে ভারতের মাটিতে বসেছিল টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেবার ফাইনাল কলকাতায় হলেও, এবার ফাইনাল হবে গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। গ্রুপ পর্বের ম্যাচের পাশাপাশি একটি সেমিফাইনালও পেতে পারে কলকাতা।
অন্যদিকে এবারও সেই একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি দেখা হবে দুই চির প্রতিদ্বন্দ্বীর।







