আইএসএলের প্রথম ম্যাচে নেমেই সকলের মন জিতে নিয়েছেন দিমিক্রি পেত্রাতস। গোল হয়ত করেননি, কিন্তু গোলের নেপথ্য নায়ক তিনিই। দিমির এই পারফরম্যান্সের মুগ্ধ প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। নতুন কোচের হাত ধরে দিমির প্রত্যাবর্তন দেখে খুশি তিনি।
প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, দিমিত্রি সত্যিই খুব ভালো একজন ফুটবলার। গতবার কোচতকে ওকে সেভাবে ব্যবহারই করছিল না। ওকে তো অপমান করছিল। ওর খেলা নষ্ট করে দিচ্ছিল গতবারের কোচ। এবারের কোচ শুরু থেকেই দিমিত্রিকে ব্যবহার করছেন। গত ম্যাচে দিমিত্রি অসাধারণ পারফরম্যান্স করেছেন। তিনি তো একজন সত্যি কারের বল প্লেয়ার।
জয় দিয়ে আইএসএলে যাত্রা শুরু করেছে মোহনবাগান সুপারজায়ান্ট। প্রথম ম্যাচেই তারা জিতেছে ২-০ গোলে। লোবেরার তত্ত্ববধানে প্রথম ম্যাচের ফলাফলে খুশি হলেও, মোহনবাগানের পারফরম্যান্স আরও ভালো করতে হবে বলেই মনে করছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তবে এই মোহনবাগানকে কিন্তু চ্যাম্পিয়নের দাবীদার হিসাবেও দেখছেন এই প্রাক্তন ফুটবলার। তাঁর মতে এই মোহনবাগান যদি নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে শুরু করে তাদের চ্যাম্পিয়ন হওয়া থেকে আটকানো খুবই মুশকিল।






