জমকালো অনুষ্ঠান দিয়ে শুরু হল পঞ্চম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম(Khelo India University Game)। সোমবার রাজস্থানে সূচনা হয়ে গেল ভবিষ্যৎের প্রজন্মের প্রতিভাদের তুলে আনার প্রতিযোগিতা। সেখানেই অংশ নিচ্ছেন প্রায় পাঁচ হাজার প্রতিযোগিতা। রয়েছেন বেশ কয়েকজন অলিম্পিয়ানও। এদিনের জমকালো উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ভারতবর্ষের ক্রীড়মন্ত্রী। এছাড়াও রাজস্থানের মুখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিকে পদক জয়ী তথা রাজস্থানেরই ক্রীড়ামন্ত্রীর রাজ্যবর্ধন রাঠোর(Rajyavardhan Rathaur)। নাচে, গানে এক বর্ণময় অনুষ্ঠান দিয়েই শুরুটা হয়ে গেল এবারের প্রতিযোগিতার।
আগামী দিনের প্রতিভাদের তুলে আনাই এই প্রতিযোগিতার অন্যতম প্রধা উদ্দেশ্য। গোটা ভারত থেকে মোট ২৩০টি বিশ্ব বিদ্যালয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে(Khelo Indian University Games) অংশগ্রহন করছে। সেখানেই রয়েছে বেশ কয়েকজন অলিম্পিয়ানদেরও নাম। অলিম্পিয়ান সাঁতারু শ্রীহরি নটরাজন, তীরন্দাজ ভজন কৌর।
এই প্রতিযোগিতায় ২৩৪টি বিশ্ব বিদ্যালয় মোট ২৪টি বিভাগে অংশগ্রহন করবে। সব মিলিয়ে মোট সাতটি শহর জুড়ে চলবে এই প্রতিযোগিতা। জয়পুর, উদয়পুর, যোধপুর, কোটা, আজমের, ভরতপুর এবং বিকানেরে হবে এই প্রতিযোগিতার বিভিন্ন খেলা।
একইসঙ্গে এবার এই প্রতিযোগিতায় অভিষেক হতে চলেছে বেশ কয়েকটি নতুন ইভেন্টও। কায়াক্লিং, সাইক্লিং এবং বিচ ভলিবল এই প্রতিযোগিতায় নতুন সংযোজন।







