পাকিস্তান ছেড়ে বেরিয়ে আসতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পিএসএল খেলতে যাওয়া ক্রিকেটাররা। শনিবার পাকিস্তান ছেড়ে সমস্ত বিদেশি ক্রিকেটাররা যে যার দেশে পাড়ি দিয়েছেন। পাকিস্তান থেকে দুবাই হয়ে পিএসএল খেলতে যাওয়া বিদেশিরা যে যার দেশের উদ্দেশ্যে রওনা দেন। বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন দুবাই পৌছে স্বস্তির নিঃশ্বাস ছাড়ছেন। পাকিস্তান সুপার লিগ বা পিএসএল স্থগিত ঘোষণা করে দিয়েছে। তারমানে এবার বাকি ম্যাচ আর হবে না। মাঝপথেই বন্ধ করে দেওয়া হচ্ছে পিএসএল।
পিএসএলে বিদেশি ক্রিকেটাররা আর খেলতে চাইছেন না। সেখানকার পরিবেশ দেখে তঁারা স্তম্ভিত। রিশাদকে নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডার্লি মিচেল নাকি বলেছেন, তিনি কখনও পাকিস্তানে ফিরবেন না। বিশেষ করে এই পরিস্থিতিতে। যেহেতু তঁারা সকলে আতঙ্কিত। দুবাই বিমানবন্দরে নেমে এক ওয়েবসাইটে নিজস্ব অভিমত তুলে ধরতে গিয়ে রিশাদ বলেন, “স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিড উইস, টম কারানের মতো বিদেশি ক্রিকেটাররা সকলেই দারুন ভয় পেয়েছেন। দুবাইতে নামার পর মিচেল আমাকে বলেন, তিনি আর কখনও পাকিস্তানে ফিরবেন না। বিশেষ করে এমন পরিস্থিতিতে। সকলে ভয়ে কঁাপছে। দারুন আতঙ্কিত।” ইংলিশ ক্রিকেটার টম কারান ক্রমাগত কেঁদেই যাচ্ছিলেন। তঁাকে সান্ত্বনা দেওয়া কঠিন হয়ে পড়েছিল। লাহোর বিমানবন্দরে আসার পর দেখেন সেখানে কোনও ফ্লাইট ছাড়ছে না। বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর। “বিমানবন্দরে গিয়ে দেখে তা বন্ধ। কবে খুলবে কেউ জানেনা। সেখানেই দঁাড়িয়ে ছোট শিশুর মতো কঁাদতে শুরু করে টম কারান। তাকে সামলাতে ছুটে আসে দু-তিনজন লোক। তবু সামলানো যাচ্ছিল না।” বলেন রিশাদ। যিনি লাহোর কালান্দার্স দলের একজন ক্রিকেটার ছিলেন। বাংলাদেশের পেসার নাহিদ রানা পেশোয়ার জালমি-র হয়ে খেলতে এসেছিলেন পিএসএল। বাংলাদেশের দুই ক্রিকেটার ছিলেন পিএসএল দলের সদস্য।
“দুবাইতে নামার পর শুনতে পেলাম আমাদের ফ্লাইট ছেড়ে আসার ২০ মিনিটের মধ্যে একটা ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বিমানবন্দর। খবরটা যেমন প্রচন্ড ভয়ের, তেমনি দুঃখজনক ঘটনা। দুবাই পৌছে সকলে তাই স্বস্তি বোধ করছি। গত কয়েকদিন আমাদের পরিবার ঠিকমতো ঘুমোতে পারেনি।” বলেন রিশাদ। বাংলাদেশের ক্রিকেটার যা বললেন তাতে নাকি পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি চেয়েছিলেন করাচিতে পিএসএলের বাকি ম্যাচগুলো আয়োজন করতে। কিন্তু ক্রিকেটাররা নকভির সঙ্গে সহমত পোষণ করেননি। বিশেষ করে বিদেশি ক্রিকেটাররা উদ্বেগ প্রকাশ করায় সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পদপিষ্ট হওয়া ১১ সমর্থকের জন্য আজীবন আসন সংরক্ষন RCB-র
Shareগতবছরের সেই ভয়াবহ ঘটনার পর এই প্রথমবার আইপিএলের(IPL) ম্যাচ আয়োজন করতে চলেছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম। কিন্তু এই মাঠে ম্যাচে নামার






