অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ জিতলেও, ওপেনিং স্লট নিয়ে কিন্তু চিন্তা কাটছে না ভারতীয় দলের কচ গৌতম গম্ভীরের(Gautam Gambhir)। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনিং বাদ দিয়ে প্রতিটা স্লটেই ক্রিকেটারদের পজিশনে অদল বদল হতে দেখা গিয়েছে। কিন্তু ওপেনিংয়ে সেভাবে কোনও বদল করেননি ভারতীয় দলের তারকা কোচ। টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে সেই কথাই শোনা গেল গৌতম গম্ভীরের(Gautam Gambhir) মুখে।
তাঁর সাফ বার্তা দলের ওপেনিং বাদ দিয়ে গোটা দলের ব্যাটিং লাইনআপই যথেষ্ট ওভাররেটেড। আর সেই কারণেই নাকি তিনি বারবার টি টোয়েন্টি দলের ব্যাটিং অর্ডারে এতবার রদবদল করেছিলেন। তবে ওপেনিং নিয়ে যে তিনি বেশ চিন্তায় রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের ওপেনিংয়ে ছিলেন শুভমন গিল(Shubman Gill) ও অভিষেক শর্মা(Abhishek Sharma)। ভারতীয় দল ভালো খেললেও গিল কিন্তু সেভাবে ওপনিংয়ে সফল হতে পারেননি। শেষ ম্যাচে গিল(Shubman Gill) আক্রমণাত্মক খেললেও, শেষপর্যন্ত বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল সেই ম্যাচ।
সেই জায়গায় অনেকেই যশস্বী জয়সওয়ালকেও খেলানোর কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে। এমন পরিস্থতিতে গম্ভীরও যে দলের ওপেনিং নিয়ে বেশ চিন্তায় রয়েছে সেই ইঙ্গিতই পাওয়া গিয়েছে গম্ভীরের কথা থেকেও।
গম্ভীর জানিয়েছেন, “আমাদের ব্যাটিং অর্জার অত্যন্ত ওভাররেটেড। তবে দুজন ওপেনারকে বাদ দিয়ে। আমাদের দলের ব্যাটিং অর্ডার এত বদল হয় তার কারণ ফর্ম নয়। টি টোয়েন্টিতে ফর্ম কখনোই খুব একটা ম্যাটার করে না”।







