ভারতের(India Football Team) সামনে এবার বাংলাদেশ। তার থেকেও বড় চ্যালেঞ্জ সেই দলে রয়েছে হামজা চৌধুরি। যাঁর কারণে শিলংয়ের মাঠে বদলে গিয়েছি ভারত বনাম বাংলাদেশ ম্যাচের সমীকরণটা। সেই হিসাবটাই এবার বদলাতে নামছে মেন ইন ব্লুজ(Men In Blues) ব্রিগেড। এশিয়ান কাপের যোগ্যতা নির্ধারণের সুযোগ দুই দলের কাছেই নেই। তবুও ভারতীয় শিবির অত্যন্ত মরিয়া। কারণ এই ম্যাচটা তাদের কাছে সম্মানের লড়াই। গুরপ্রীত(Gurpreet Singh Sandhu), সন্দেস ঝিঙ্গানরা(Sandesh Jhingan) সেই প্রস্তুতিতেই এখন ব্যস্ত। কোনওরকম খামকি রাখতেই নারাজ তারা।
শিলংয়ের সেই ম্যাচের স্বাক্ষী ছিলেন গুরপ্রীত(Gurpreet Singh Sandhu), সন্দেশ ঝিঙ্গানরা। বাংলাদেশের মাটিতে এবার তারই বদলাতে নিতে প্রস্তুত খালিদের ভারত। ভারতের এই দলের একমাত্র ঝিঙ্গান এবং গুরপ্রীতের(Gurpreet Singh Sandhu) বাংলাদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। যদিও সেটা ৮ বছর আগের খেলেছিলেন। সেই অভিজ্ঞতাটাই দলের সতীর্থদের সঙ্গে যে ভাগ করে নিচ্ছেন তারা বলার অপেক্ষা রাখে না।
এছাড়া এই মুহূর্তে ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্কের সমীকরণও খুব একটা ভালো নয়। বাংলাদেশকে হারাতে পারলে যে তারও একটা জবাব দেওয়া যাবে তাও বেশ স্পষ্ট। সামনে রয়েছন আবার হামজা চৌধুরি(Hamza Chowdhury)। তাঁকে আটকাতেও যে খালিদের ছক তৈরি তা কিন্তু ভারতীয় শিবিরের ফুটবলারদের হাবেভাবে স্পষ্ট। এবার আবার ভারতীয় শিবিরে রয়েছেন রয়ান উইলিয়ামস। বাংলাদেশে পৌঁছনোর পর থেকেই কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে ভারতীয় শিবির। এখন শুধুই বাংলাদেশ বধের অপেক্ষায় গোটা মেন ইন ব্লুজ ব্রিগেড।







