টি টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup) অভিষেক শর্মার(Abhishek Sharma) শুরুটা একেবারেই ভালো হয়নি। আমেরিকার পর পাকিস্তানের বিরুদ্ধেও রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন অভিষেক শর্মা(Abhishek Sharma)। অসুস্থতা কাটিয়ে এই পাকিস্তানের বিরুদ্ধেই ফিরেছিলেন অভিষেক। কিন্তু সেখানেও শূন্য হাতেই মাঠ ছাড়তে হয়ছিল এই তরুণ তারকা ক্রিকেটারকে। এমন পরিস্থিতিতেই অভিষেকের পাশে দাঁড়ালেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং(Harbhajan Singh)। অভিষেকের ওপর সহজেই ভরসা না হারানোর বার্তাই দিচ্ছেন ভাজ্জি।
টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেও ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন অভিষেক শর্মা। তাবড় তাবড় বোলারদের বিরুদ্ধে রানের ঝড় তুলেছিলেন অভিষেক। কিন্তু বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত সেভাবে তাঁকে পাওয়া যাচ্ছে না। বরং যে দুটো ম্যাচ খেলেছেন, দুটোতে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছে ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটারকে।
এমন পরিস্থিতিতে অভিষেককে নিয়ে বিশেষ বার্তা দিচ্ছেন হরভজন সিং। তিনি জানিয়েছেন, অভিষেক শর্মা একজন অত্যন্ত শক্তিশালী ক্রিকেটার। তাঁকে কখনোই এমনভাবে হতাশ করে দেওয়া উচিৎ নয়। কয়েক মাস আগেই বহু বোলারকেই অভিষেকের সামনে ব্যর্থ হতে দেখা গিয়েছিল। আবারও সেই পুরনো ফর্মেই ফিরে আসবেন। তাঁর নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। শেষ দুই ম্যাচ থেকে শিক্ষা নিয়েই তাঁকে এগিয়ে যেতে হবে।
ভারত শেষ আটে জায়গা পাকা করে ফেললেও, এখনও অনেকটা পথ হাঁটতে হবে চ্যাম্পিয়ন হতে গেলে। সেখানেই অভিষেক শর্মা যে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। এই তরুণ ক্রিকেটার কতটা তাড়াতাড়ি ফর্মে ফেরেন সেটাই দেখার।






