ব্যটাররা ব্যর্থ হলেও ইডেনে ভারতীয় বোলারদের(Indian Bowlers) দাপটে দ্বিতীয় দিনের শেষে জয়ের অনেকটাই কাছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় দিন প্রথম সেশনের মধ্যে শেষ করে দিতে পারলে, ভারতের জয়টা যে শুধুই সময়ের অপেক্ষা তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় দিন ভারত মাত্র ৩০ রানের লিডই নিতে পেরেছিল। কিন্তু বল হাতে এদিন ইডেনের পিচে বিধ্বংসী ফর্মে ছিলেন রবীন্দ্র জাদেজা(Ravindra Jadeja)। তিনি একাই চার উইকেট তুলে ভারতের জয়ের রাস্তা যে অনেকটাই প্রশস্ত করে দিয়েছেন। সেইসঙ্গে কুলদীপের(Kuldeep Yadav) দুটো উইকেট এবং অক্ষর পটেলের(Axar Patel) এক উইকেট। ভারতের সামনে বাধা এখন শুধুই টেম্বা বাভুমা। দ্বিতীয় দিন ভারত শেষ হয় ১৮৯ রানে। জবাবে ব্যটিং করতে নেমে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৭ উইকেটে ৯৩।
ইডেনের(Eden Gardens) এই পিচে যে প্রথম সেশনটা দ্বিতীয় দিন ভারতীয় ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলতে চলেছিল সেই আভাসটা আগেই পাওয়া গিয়েছিল। হলও তাই। প্রথম দিন রাহুল এবং ওয়াশিংটন সুন্দর(Washington Sundar) ক্রিজে থাকলেও, দ্বিতীয় দিন বেশিক্ষণ থাকতে পারেননি তারা। দ্বিতীয় দিন রাহুলের সঙ্গে মাত্র ১৮ রান যোগ করেই সাজঘরে ফেরেন ওয়াশিংটন সু্ন্দর। এরপরই ভারতীয় শিবিরে সবচেয়ে বড় ধাক্কাটা লাগে। ঘাঁরে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় শুভমন গিলকে।
কঠিন পরিস্থিতিতে গিলের চোটটা যে ভারতীয় শিবিরের চাপটা অনেকটাই বাড়িয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এরপর কেএল রাহুল সাজঘরে ফিরতেই ভেঙে পড়ে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। রবীন্দ্র জাদেজা(Ravindra Jadeja) এবং ঋষভ পন্থ(Rishabh Pant) একটু চেষ্টা করলেও সেভাবে কিছুই করতে পারেননি। হারমারের স্পিনে তখন নাজেহাল ভারতীয় দল। তিনি একাই তুলে নেন ৪ উইকেট। শেষপর্যন্ত ১৮৯ রানেই শেষ ভারত।
মাত্র ৩০ রানের লিড নিয়েই থামে ভারতের প্রথম ইনিংস। দক্ষিণ আফ্রিকা সেই সময় বেশ অ্যাডভান্টেজেই ছিল। কিন্তু ম্যাচের ক্লাইম্যাক্স অপেক্ষা করছিল একটু পরে। রবীন্দ্র জাদেজার(Ravindra Jadeja) স্পিনের সামনে ক্রমশই অসহায় হতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। তাদের সবচেয়ে বিধ্বংসী দুই ব্যাটার মার্করাম এবং মুলডারকে ৩৮ রানের মধ্যেই সাজঘরে ফিরিয়ে দেন তিনি।
ডে জর্জি এবং ট্রিস্টিয়ান স্টাবসও তাঁরই শিকার। সেইসঙ্গে কুলদীপ যাদব এবং অক্যর পটেলের যোগ্য সঙ্গত। ৯৩ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে বেশ চাপে প্রোটিয়া শিবির। সেইসঙ্গে তাদের লিড মাত্র ৬৩ রানের। ভারতের এখন অন্যতম প্রধান লক্ষ্য দক্ষিণ আফ্রিকাকে ১০০ রানের মধ্যে শেষ করে দেওয়া। ক্রিজে রয়েছেন টেম্বা বাভুমা। তৃতীয় দিনের শুরুতে যে ভারতের প্রথম লক্ষ্য বাভুমা তা বলার অপেক্ষা রাখে না।







