সুপার এইটের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার(South Africa) কাছে হেরে গিয়েছে ভারত(India Cricket Team))। আর তাতেই যে সেমিফাইনালের রাস্তাটা বেশ কঠিন করে ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না। পরপর দু ম্যাচট জিতলেও কিন্তু এখন সেমিফাইনালে সরাসরি যোগ্যতা নির্ণয় করতে পারবেন না সূর্যকুমার যাদবরা(Suryakumar Yadav)। বেশকিছু হিসাবের ওপর নির্ভর করেই এবার সেমিফাইনালের রাস্তা খুলতে হবে টিম ইন্ডিয়াকে(India Cricket Team)।
সুপার এইটে এখনও দুটো ম্যাচ খেলবে ভারত। ওয়েস্ট ইন্ডিজ(West Indies) এবং জিম্বাবোয়ের(Zimbabwe) বিরুদ্ধে। সেই দুটো ম্যাচ জিতলেও কিন্তু একেবারেই নিশ্চিন্ত হতে পারবে না ভারতীয় দল। কারণ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ভারতের নেট রানরেটের অবস্থা এখন একেবারেই ভালো নয়। আর সেটা গম্ভীরদের চিন্তা বাড়ানোর জন্য যে যথেষ্ট তা বলাই বাহুল্য।
ভারত যদি দুটো ম্যাচ জেতে। আবার দক্ষিণ আফ্রিকাও যদি কোনও একটা ম্যাচ হেরে দুটো ম্যাচ জেতে। অন্যদিকে বাকি দুটো দলেরও যদি এমনটাই হয়। তখন কী হবে। সেই সময় তো রানরেটের বিচারেই সেমিফাইনালে পৌঁছবে যেকোনও দুটো দল। আর সেই দিকে ভারত কিন্তু একেবারেই নিশ্চিন্তে থাকতে পারছে না।
এখন যা পরিস্থিতি তাতে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতকে জিততেই হবে। দুই ম্যাচ জিতে ভারতের পয়েন্ট হবে ৪। সেইসঙ্গে দুই দলের বিরুদ্ধেই হয় বড় রানের ব্যবধানে নয়ত বেশ কিছু উইকেট হাতে রেখে জিততে হবে। হিসাবটা বেশ কঠিন। গম্ভীরের ড্রেসিংরুমেও যে এই হিসাব নিকাশের খেলা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তাও বলাই বাহুল্য। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় সকলে।







