পাকিস্তানের দাবী নস্যাত করল আইসিসি(ICC)। আর তাতেই কি এবার এশিয়া কাপের মঞ্চ থেকে নাম তুলে নেবে পাকিস্তান(Pakistan)! অ্যান্ডি পাইক্রফটকে সরানোর দাবি নিয়ে আইসিসির(ICC) দ্বারস্থ হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড(PCB)। ভারতের বিরুদ্ধে ম্যাচে হ্যান্ডশেক কান্ডটা একেবারেই মেনে নিতে পারছে না পাকিস্তান। আর তাতেই ম্যাচ রেফারির বিরুদ্ধে প্রচ্ছন্ন মদতের অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবিতে আইসিসির(ICC) কাছে সরব হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড(PCB। কিন্তু তাদের সেই দাবি মানা হবে না বলেই জানিয়ে দেওয়া হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে। অর্থাৎ পাইক্রফটকে(Andy Pycroft) সরানো হবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে আইসিসির(ICC) তরফে। এরপরই শুরু হয়েছে জল্পনা। তবে কী এশিয়া কাপ থেকে নাম তুলে নিচ্ছে পাকিস্তান। কারণ সেরকমই তো হুমকি দিয়েছিল তারা।
পাকিস্তানের(PCB) বিরুদ্ধে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ভারতীয় দলের ক্রিকেটাররা(India Cricket Team) হাত মেলানোর সৌজন্য দেখাননি। আর সেটাই যেন মেনে নিতে পারছে না পাকিস্তান। তারা এটাকে ক্রিকেটের নিয়ম উলঙ্ঘন বলেই দাবি করছে এবং এই ঘটনার পিছনে ম্যাচ কমিশনারের মদত থাকারই অভিযোগ তুলেছে। তাদের মতে ভারতীয় ক্রিকেটাররা এমন আচরণ করলেও সেখানে ম্যাচ কমিশনার নাকি কোনওরকম পদক্ষেপ করেননি, বরং মুখ বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়ছিলেন।
এরপরই আইসিসির(ICC) দ্বারস্থ হয়েছিলেন পাক ক্রিকেট বোর্ডের(PCB) কর্তারা। পাইক্রফটকে তাঁর পদ থেকে অপসারণ করানোর জন্য। নইলে তারা নাকি এশিয়া কাপ থেকে নাম তুলে নেবে। কিন্তু আইসিসি সাফ জানিয়ে দিয়েছে এমনটা নাকি হবে না। এবার পাকিস্তান কী করে সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
আইসিসির একটি সূত্র তরফে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনওরকম অপসারণই করা হবে না। তার কারণ এমনটা যে হবে তা নাকি এসিসির কর্তারা প্রথম থেকেই জানতেন। আর সেই কমিটিতে পাকিস্তানের সদস্যও ছিলেন। সুতরাং পাকিস্তানের দাবি মানার কোনও সম্ভাবনাই নেই। এমনকি সেখানে পিসিবির ডিরেক্টরও ছিলেন।
আর আইসিসির সিদ্ধান্তের জেরে যে পাকিস্তানই সমস্যায় পড়ল তা বলার অপেক্ষা রাখে না। কারণ পাকিস্তান এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার হুমকি দিয়েছিল। আগামী ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে নামবে পাকিস্তান। প্রশ্ন উঠছে সেই ম্যাচে পাকিস্তান খেলবে তো। এই নিয়ে গুঞ্জন কিন্তু তুঙ্গে।
অন্যদিকে এই ঘটনার পরই পিসিবি তাদের আন্তর্জাতিক ক্রিকেট অপারেশন ডিরেক্টরকে সরিয়ে দিয়েছে। পাক ক্রিকেট যে এই ঘটনায় বেশ উত্তাল হয়ে উঠেছে তা বলাই যায়।







