আগামী ১০ সেপ্টেম্বর এশিয়া কাপের(Asia Cup) মঞ্চে প্রথম ম্যচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। ১০ তারিখ ভারত(Indian Cricket Team) প্রথম ম্যাচে নামলেও, সকলের নজর যে এখন থেকেই ভারত বনাম পাকিস্তান(Pakistan) ম্যাচের দিকে তা বলার অপেক্ষা রাখে না। তবে তার আগেই ভাইরাল এশিয়া কাপের ট্রফি প্রদর্শনের ছবি। পাশাপাশি দাঁড়ালেন না ভারত এবং পাকিস্তানের দুই অধিনায়ক। ভারত-পাকে মাঝে এখন আফগানিস্তান।
পহেলগাম ঘটনা হওয়ার পর এই এশিয়া কাপেই(Asia Cup) প্রথমবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। পহেলগামে জঙ্গী হানা হওয়ার পরই পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠেছিল দোটা দেশ। এরপরই ভারতের অপারেশন সিঁদুর আছড়ে পড়ে পাকিস্তানের মাটিতে। পাক মাটিতে ঢুকে তাদের জঙ্গী ডেরা ধ্বংস করে দেয় ভারতীয় সেনাবাহিনী।
এবার ক্রিকেটের মাটিতে দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি। সেখানেও ধরা পড়ল কার্যত একই ছবি। ট্রফি প্রদর্শন হলেও সেখানে পাশাপাশি দাঁড়াল না দুই দলের অধিনায়ক। শুধু তাই নয় সাংবাদিক সম্মেলনেও সূর্যকুমার যাদব(Suryakumar Yadav) এবং পাকিস্তান অধিনায়ক পাশাপাশি বসেননি। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা।
তবে এমন সিদ্ধান্তটা নাকি এসিসির তরফ থেকেই নেওয়া হয়েছিল। দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের অধিনায়কদের নাকি ইচ্ছাকৃতভাবেই পাশাপাশি রাখা হয়নি। সূত্রের খবর নাকি বিতর্ক এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে এই ঘটনা যে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথের উত্তাপ আরও খানিকটা বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না।







