এশিয়া কাপের যোগ্যতামানের খেলায় ভারতের গ্রুপ যে সহজ নয় তা আবার স্মরণ করিয়ে দিলেন মানোলো মার্কেজ। তিনি মনে করছেন, ভারত, বাংলাদেশ, হংকং ও সিঙ্গাপুরের মধ্যে যে কোনও দল পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষমতা রাখে। সোমবার শুরু হলেও মঙ্গলবার থেকে আসলে গা ঘামালেন জাতীয় ফুটবল ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলাররা। যেখানে থাইল্যান্ডের বিরুদ্ধে একটা প্রীতি ম্যাচ ও হংকংয়ের সঙ্গে এশিয়া কাপের যোগ্যতামানের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত। মঙ্গলবার কলকাতায় প্র্যাকটিশের শেষে এআইএফএফ-এর ওয়েব সাইটকে দেওয়া এক সাক্ষাতকারে মানেলো মার্কেজ বলেছেন, গ্রুপ থেকে কোয়ালিফাই করা সহজ নয়। “বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলার আগে তাদের কোচ জাভি ক্যাবরেরার সাথে কথা বলছিলাম। জাভি আমাকে বলেছিল, এই গ্রুপ থেকে কোন দল যোগ্যতামানের খেলায় সফল হবে কেউ জানেনা। যেহেতু চারটে দলের গুণগত মান মোটামুটি এক। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পর আমি জাভিকে বলি, তোমার কথার সত্যতা আছে।” পরমুহূর্তে মানোলো বলেন, “সিঙ্গাপুর বনাম হংকং ম্যাচটা আমি দেখেছি। প্রথমার্ধে সিঙ্গাপুর ভালোই খেলেছিল। বিরতির পর আবার হংকং ভাল খেলে। ঠিক যেমন ভারত বনাম বাংলাদেশ ম্যাচটা হয়েছিল। তাই বাকি ম্যাচগুলো কোনও দলের কাছে মোটেই সহজ হবে না।” জানিয়ে দিলেন মানোলো।
২৮জন ডাক পাওয়া ফুটবলারদের মধ্যে দুজন বাদে বাকি সকলে ক্যাম্পে যোগ দিয়েছেন। সদ্য বাবা হওয়ায় রাহুল ভেকে ২৩ মে যোগ দেবেন। অসুস্থ আশিক কুরুনিয়ন। তাই তঁার ২১ মে ক্যাম্পে যোগ দেওয়ার কথা। থাইল্যান্ড সফরে ভারত রওনা দেবে ২৮ মে। ৪ জুন পাথুম থানিতে থাইল্যান্ডের বিরুদ্ধে একটা প্রীতি ম্যাচে যোগ দেবে ভারত। সেখান থেকে ভারত চলে যাবে হংকংয়ের সঙ্গে খেলতে। যে খেলা হবে ১০ জুন কাউলুন সিটিতে। মানোলো মনে করছেন, অনেক জায়গায় খেলার উন্নতি ঘটাতে হবে। নাহলে দল ক্রমশ পিছিয়ে পড়তে বাধ্য। এশিয়া কাপের যোগ্যতামানের প্রথম খেলায় মোটেই সুবিধে করতে পারেনি ভারত। বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে নিজেদের মেলে ধরা উচিত ছিল তার কোনও কিছুই করতে পারেনি ব্লু টাইগার্সরা। তাই মানোলো বলেন, “মানছি, বাংলাদেশের বিরুদ্ধে সেরা দল আমি নামাতে পারিনি। অনেককে তখন পাইনি। তারজন্য খারাপ খেলাকে ধরলে হবে না। আমরা সেদিন মোটেই সুবিধে করতে পারিনি। তাই কাকে পেলাম, আর কাকে পাইনি, এই অজুহাত খাড়া করা ঠিক হবে না।” হংকংয়ের বিরুদ্ধে একটা কঠিন ম্যাচ ভারত খেলতে যাচ্ছে ধরে নিয়ে তিনি এগোতে চান। “হংকং ম্যাচ খুব কঠিন হতে চলেছে। তারজন্য সকলকে সতর্ক থাকতে হবে। তারজন্য সকলের প্রচেষ্টায় যেন খামতি না থাকে। প্রস্তুতি যেমন ভালমতো নিতে হবে, কঠিন প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য ঝাঁপানো খুব প্রয়োজন। তাছাড়া জয় ছাড়া অন্যকিছু যেন মনের মধ্যে না আসে। সোজা কথা তিন পয়েন্ট চাই।” বলছিলেন মানোলো। ভারত-বাংলাদেশ যেমন গোলশূন্য ড্র হয়েছিল। পাশাপাশি এই গ্রুপের অন্য ম্যাচ হংকং-সিঙ্গাপুরও গোলশূন্য অবস্থায় শেষ করে। ১০ জুন যেমন হংকংয়ের সঙ্গে খেলবে ভারত। আবার একই দিনে ঢাকা যাবে বাংলাদেশের সঙ্গে খেলতে সিঙ্গাপুর। শুধুমাত্র গ্রুপ বিজয়ীরাই ২০২৭ সালে সৌদি আরবে এএফসি এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে।
প্রীতি ম্যাচ থাইল্যান্ডের সঙ্গে খেলাও যে সহজ হবে না তা জানিয়ে দেন মানোলো মার্কেজ। জাতীয় দলের কোচ মানোলোর বলার কারণ একটাই, ফিফা ক্রমতালিকায় থাইল্যান্ড যেখানে রয়েছে ৯৯তম স্থানে। সেখানে ভারতের স্থান অনেক নিচে। ভারতের থেকে ২৮তম স্থান উপরে থাইল্যান্ড। তাই ভারতের কাছে ম্যাচটা খুব কঠিন হতে চলেছে। “হংকং ম্যাচের আগে থাইল্যান্ডের বিরুদ্ধে খেলা আমাদের কাছে খুব ভাল হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে থাইল্যান্ডকে খেলতে দেখেছি। মাত্র ১-০ ব্যবধানে জিতেছিল থাইল্যান্ড। সেই ম্যাচে শ্রীলঙ্কা হারলেও খুব ভাল খেলেছিল।” বলেন মানোলো। সুপার কাপ ও আইএসএল প্রতিযোগিতা থেকে বেশ কয়েকজনকে ভারতীয় দলে প্রথম ডাকা হয়েছে। যারমধ্যে উল্লেখযোগ্য হলেন, মোহনবাগানের সুহেল ভাট, এফসি গোয়ার গোলরক্ষক ঋত্বিক তিওয়ারি ও পাঞ্জাব এফসি-র মিডফিল্ডার নিখিল প্রভু। এই তিনজন সম্পর্কে বলতে গিয়ে মানোলো বলেন,“আক্রমণভাগে সুহেল খুব ভাল খেলে। সুপার কাপে ওর খেলা দেখে আমি মুগ্ধ। বিশেষ করে বক্সের মধ্যে তার নড়াচড়া খুব ভাল লেগেছে। ঋত্বিককে ভালমতো চিনি। আগামী দিনে ভারতের সেরা গোলকিপার হতে চলেছে ঋত্বিক। নিখিল প্রভু খুব দ্রুত উঠে আসছে। এমন একজন ফুটবলার যে বল পায়ে থাকলে যা খুশি করতে পারে। শূন্যে বল হেড করার ক্ষেত্রেও নিখিলের প্রশংসা প্রাপ্য। আগামী দিনে নিখিল ভাল জায়গায় যাবে।”

পদপিষ্ট হওয়া ১১ সমর্থকের জন্য আজীবন আসন সংরক্ষন RCB-র
Shareগতবছরের সেই ভয়াবহ ঘটনার পর এই প্রথমবার আইপিএলের(IPL) ম্যাচ আয়োজন করতে চলেছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম। কিন্তু এই মাঠে ম্যাচে নামার






