সিরিজে মান বাঁচাতে হলে পঞ্চম দিন ভারতকে(India Team) করতে হবে ৫২২ রান। আর হাতে উইকেট রয়েছে আটটি। দক্ষিণ আফ্রিকার(South Africa) রানের পাহাড়ের সামনে কার্যত অসহায়ের মতোই লাগছে এখন ভারতীয় ব্যাটারদের(India Batter)। এদিন লাঞ্চত বিরতিরও বেশকিছুক্ষণ পর ভারতের বিরুদ্ধে ইনিংস ঘোষণা করেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা(Temba Bavuma)। কিন্তু ততক্ষণে দক্ষিণ আফ্রিকার লিড পৌঁছে গিয়েছে ৫৪৯ রানে। বিরাট কোনও অঘটন না ঘটলে যে ভারতের জয়ের সম্ভাবনা নেই তা বলাই যায়। বরং ভারতের কাছে এখন প্রধান লক্ষ্য হল গুয়াহাটিতে হার এড়ানো। চলতি সিরিজে চূড়ান্ত ব্যর্থ ভারতের ব্যাটিং লাইনআপ। এদিনও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইতিমধ্যেই দুই উইকেট হারিয়েছে তারা। যশস্বী জয়সওয়াল(Yashasvi Jaiswal) এবং কেএল রাহুল(KL Rahul) ইতিমধ্যেই সাজঘরে ফিরে গিয়েছেন। চতুর্থ দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ২৭। পঞ্চম দিন কী হয় সেটাই দেখার।
ফলোঅন দেওয়ার সুযোগ থাকলেও, সেই সুযোগ অবশ্য কাজে লাগায়নি দক্ষিণ আফ্রিকা(South Africa)। বরং ভারতের ওপর রানের চাপটা আরও বাড়ানোরই সিদ্ধান্ত নিয়েছিল তারা। সেই কাজটা চতুর্থ দিন একেবারে নিখুঁতভাবেই করছিল প্রোটিয়া ব্যাটাররা। স্টাবসের ৯৪ রান। ডে জর্জির ৪৯ রানে ভর করে দক্ষিণ আফ্রিকা ৫৪৯ রানের লিডে পৌঁছতেই ইনিংস ঘোষণা অধিনায়ক বাভুমার।
সিরিজ সমতায় ফেরাতে গেলে ভারতের জেতা ছাড়া কোনও উপায় নেই। কিন্তু তাদের সামনে লক্ষ্যটা হল ৫৫০ রানের। আবার ড্র করে হার এড়ালেও, সিরিজ হাতছাড়াই হবে। কার্যত ভারত এখন শাখের কড়াতে। চতুর্থ দিন আবার ব্যাট করতে নেমে দুই উইকেটও হারিয়েছে তারা।
পঞ্চম দিন শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। ভারত কী শেষপর্যন্ত ড্রয়ের রাস্তাতেই হাঁটে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।







