এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup) একটি মাত্র ম্যাচই হেরেছে ভারত। আর সেই হারের খেসারতটাই যেন ক্রমশ ভারী হয়ে উঠছে ভারতের কাছে। বিশেষ জিম্বাবোয়ের(Zimbabwe) বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরাট ব্যবধানে জয়ের পর ভারতের চিন্তাটা আরও কয়েক গুন বেড়ে গিয়েছে। এখন শুধু আর জেতা নয়, ভারতের(India Cricket Team) ঘারের ওপর চেপে বসেছে রানরেটের বিরাট এক অঙ্কও। সেটা সামলে ভারত(India Cricket Team) সামনের দিকে এগোতে পারে কিনা তা তো সময়ই বলবে।
প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার ৭৬ রানে কাছে হেরে গিয়েছে। আর সেই হারের ফলে ভারতের নেট রানরেট এখন -৩.৮০০। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতেছিল ১০৭ রানে। আর তাতেই ক্যরিবিয়ান ব্রিগেডের নেট রানরেট এখন +৫.৩৫০। ভারতের(Indian Cricket Team) চাপ বাড়াটাই যে স্বাভাবিক তা বলার অপেক্ষা রাখে না।
আগামী ২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেই ম্যাচে নিজেদের নেট রানরেট ঠিক করতে গেলে অন্তত ১০০ রানের ব্যবধানে জিততেই হবে। আর এবারের বিশ্বকাপে ভারতের বোলিং লাইনআপের যা অবস্থা, তাতে এটা করাটা খুবই কঠিন। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০০ রানে জিততেই হবে এই ম্যাচে।
অর্থাৎ ভারত যদি ২০৫ রান করে, সেক্ষেত্রে জিম্বাবোয়েকে ১০৫ রানে থামাতে হবে। আবার যদি ২০০ রানের গন্ডী টপকাতে না পারে সেক্ষেত্রে ভারতের চাপটা অনেকটাই বেড়ে যাবে। সব মিলিয়ে একটা হারেই যে ভারত ঘরের মাঠে হলেও অত্যন্ত চাপে পড়ে গিয়েছে তা বেশ স্পষ্ট।







