উত্তাপের পারদ চড়ছে। রবিবার এশিয়া কাপে(Asia Cup) মেগা ডুয়েলে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান(INDvPAK)। রহেলগাম ঘটনা হওয়ার পর এই প্রথমবার দুই চির প্রতিদ্বন্দ্বী দল একে অপরের মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে ফিনিশারের দায়িত্ব কাকে দেওয়া হবে সেটা নিয়েই এখন চিন্তায় ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট। হাতে অপশন রয়েছে অনেক, কিন্তু কাকে সেই পজিশনে পাঠানো হবে তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ।
তবে মনে করা হচ্ছে যে সঞ্জু স্যামসন(Sanju Samson) কিংবা হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya), এই দুজনের মধ্যেই কোনও একজন তারকাকে এই দায়িত্ব দেওয়া হতে পারে। সঞ্জু স্যামসনকে(Sanju Samson) নাকি পাঁচ নম্বরেও খেলোনোরও একটা ভাবনা রয়েছে। তবে শেষ মুহূর্তের প্রস্তুতির পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে ভারতীয় দলের ব্যটিং কোচ কিন্তু তাঁর ব্যাটিং লাইনআপকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী।
ব্যাটিং কোচ সীতাংশু কোটাক(Sitangshu Kotak) জানিয়েছেন, “আমাদের সকলেই যথেষ্ট প্রস্তুত যেকোনও জায়গায় ব্যাটিং করার জন্য ম্যাচ ফিনিশ করার জন্য। আমাদের দলে চার থেকে পাঁচজন আগ্রাসী ব্যাটাররা রয়েছেন। তারা যেকোনও পরিস্থিতিতে যেকোনও জায়গায় নিজেদের সেরাটা দিতে পারে। এমনও হতে পারে কোনও ম্যাচে সঞ্জু হয়ত পাঁচ নম্বরে ব্যাটিং করল”।
এই ম্যাচ ঘিরে নানান কথাবার্তা শুরু হয়েছে। পহেলগাম ঘটনার জেরে অনেকেই পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ বয়কট করা নিয়েও আওয়াজ তুলতে শুরু করেছে। সোশ্যাব মিডিয়া জুড়ে নানান স্লোগানও উঠছিল। এমনকি সুপ্রিম কোর্টে বয়কটের জন্য আবেদনও হয়েছিল। যদিও পরে তা নাকোচ হয়ে গিয়েছিল। এই ঘটনার প্রভাব কী ভারতীয় ক্রিকেটারদের ওপর পড়েছে। যদিও টিম ম্যানেজমেন্টের সাফ বার্তা, ক্রিকেটাররা এসবের থেকে অনেকটাই দূরে রয়েছেন।
সীতাংসু কোটাক জানিয়েছেন, এই মুহূর্তে ভারতীয় দলের ক্রিকেটাররা ক্রিকেটের ওপরই প্রধান ফোকাস করছে। বাইরের কোনও কিছুর দিকেই তাদের নজর নেই।
সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দলের বোলার থেকে ব্যাটাররা। সেই ম্যাচে কুলদীপ যাদব ছিলেন দুরন্ত ফর্মে। এই ম্যাচেও যে ভারতের প্রথম একাদশে খুব একটা বদল হবে না তা বলাই যায়।
তবে প্রতিপক্ষ শিবিরে রয়েছেন শাহিন আফ্রিদি। সেখানে ভারতের ওপেনার আবার একেবারেই তরুণ ক্রিকেটার অভিষেক শর্মা। তিনি কীভাবে সেই চ্যালেঞ্জ সামলান সেদিকেও যে সকলের নজর রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।







