ইডেনের(Eden Gardens) পিচ যে স্পিন(Spinning Track) সহায়ক হবে তার ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। আর সেই কথা মাথায় রেখেই দল গোছাতে ব্যস্ত ভারতীয় শিবির। শেষবার ঘরের মাঠে নিউ জিল্যান্ডের(New Zealand) বিরুদ্ধে এই স্পিন আক্রমণের সামনেই পর্যুদস্ত হয়েছিল ভারতীয় দল। সেই কথা মাথায় রেখেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিউ জিল্যান্ড সিরিজের ভুল থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়াতে চাইছে টিম ইন্ডিয়া(India Team)।
ইডেনের পিচ যে বরাবরই তৃতীয় দিন থেকে বদল হতে শুরু করে, তা সকলেরই জানা। এবারও তেমনটাই হওয়ার ইঙ্গিত। সেইসঙ্গে পিচে যে ক্র্যাক গুলো রয়েছে তা তৃতীয়, চতুর্থ দিনের পর থেকে বাড়তে পারে। একইসঙ্গে ভারতীয় শিবিরের তরফেও পিচে যাতে টার্ন থাকে সেই কথা নাকি বলা হয়েছে। সেই মতোই তো চলছে গম্ভীরের(Gautam Gambhir) নীল নক্সা সাজানো। কিন্তু প্রতিপক্ষ শিবিরেও রয়েছেন সেরা স্পিনাররা। বিশেষ করে শেষবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা(South Africa)।
দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে ঘরের মাঠে তিন স্পিনারেই খেলার ভাবনা রয়েছে ভারতীয় দলের। রবীন্দ্র জাদেজা(Ravindra Jadeja), কুলদীপ যাদব(Kuldeep Yadav) এবং ওয়াশিংটন সুন্দরকে(Washington Sundar) দেখা যেতে পারে প্রথম একাদশে। দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে শুরু থেকেই চাপ তৈরি করার পরিকল্পনাই করছে ভারতীয়(India Team) থিঙ্কট্যাঙ্ক।
ব্যাটিংয়ে শুভমন গিল(Shubman Gill), কেএল রাহুলরা(KL Rahul) রয়েছেন ছন্দে। তবে ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের(Yashasvi Jaiswal) সম্প্রতি পারফরম্যান্স নিয়েই খানিকটা চিন্তা রয়েছে। সেই কারণে বারবারই তো যশস্বীকে(Yashasvi Jaiswal) নেটে বাড়তি প্রস্তুতি করতেও দেখা গেল। এই ম্যাচ দিয়েই আবার প্রথম একাদশে ফিরতে চলেছেন ঋষভ পন্থ(Rishabh Pant)। চোট সারিয়ে এই ম্যাচ দিয়ে কামব্যাক হবে। যদিও ভারতীয় শিবির তাঁকে নিয়ে বেশ আশাবাদী।
কিন্তু প্রতিপক্ষ শিবিরেও রয়েছে স্পিনারদের আধিক্য। কেশভ মহারাজ, হারমারদের মতো তারকা স্পিনাররা রয়েছেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই স্পিন আক্রমণের বিরুদ্ধেই শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দল। এবার যেমন তেমন কিছু না হয়, সেদিকেই বাড়তি নজর। স্পিনারদের আক্রমণ রোখার দিকেই কার্যত বাড়তি মজর দিচ্ছে ভারত। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।







