দক্ষিণ আফ্রিকার(South Africa) স্পিন আক্রমণ থেকে বাঁচতে বিশেষ কৌশল ভারতীয় ব্যাটারদের(Indian Batters)। মঙ্গলবার ইডেনে শেষ প্রস্তুতি সেরে গুয়াহাটির উদ্দেশে রওনা দিচ্ছে ভারতীয় দল। তার আগেই সাই সুদর্শন(Sai Sudarshan) এবং ধ্রুব জুরেল(Dhruv Jurel) নেমেছিলেন অপশলান অনুশীলনে। সেখানেই স্পিন আক্রমণ রুখতে এক প্যাডে প্রস্তুতি সারতে দেখা গেল তাদের। টেস্টের বহু পুরনো অনুশীলনের ছন্দই যেন ফের একবার ফিরল ভারতীয় শিবিরে।
কোচেদের এই ট্যাকটিক্স বহু পুরনো। স্পিনের বিরুদ্ধে ভালো খেলার জন্য বারবারই দেখা যেন এই ছবি। ব্যাটাররা একটি প্যাড পরে অনুশীলন সারত। কারণ একটাই। ফ্রন্টফুট প্যাডে যাতে বল না লাগে। সেই বলও ব্যাট দিয়েই ডিফেন্স করার জন্য এটা ছিল এক বিশেষ একটা কৌশল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে সেদিকেই এখন বিশেষ নজর ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
দক্ষিণ আফ্রিকার স্পিন আক্রমণের সামনে ইডেন গার্ডেন্সে(Eden Gardens) একেবারেই এঁটে উঠতে পারেনি ভারতীয় দলের ব্যটাররা। বিশ্রীভাবে হেরেছে টিম ইন্ডিয়া। বিশেষ ভারতের বাঁহাতি ব্যাটাররা দক্ষিণ আফ্রিকার(South Africa) অফ স্পিনারদের বিরুদ্ধে একেবারেই স্বাচ্ছন্দ বোধ করতে পারেননি। সেই দিকেই এখন বিশেষ নজর ভারতীয় দলের।
সিরিজে সমতায় ফিরতে হলে গুয়াহাটিতে জিততেই হবে ভারতীয় দলকে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে যেভাবে পারফরম্যান্স দেখিয়েছিল ভারতী ব্যাটাররা, সেটা যে বেশ চিন্তার তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই তো এবার ধ্রুব জুরেল(Dhruv Jurel), সাই সুদর্শনদের(Sai Sudarshan) দেখা যাচ্ছে একটি প্যাড পরে প্রস্তুতি সারতে। প্রোটিয়াদের বিরুদ্ধে ঘরের মাঠে ভারত মান বাঁচাতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।







