এশিয়া কাপের(Asia Cup) মঞ্চ বলে শুদু পাকিস্তানের বিরুদ্ধে খেলছে ভারতীয় দলের(India Team Cricketers) ক্রিকেটাররা। কিন্তু প্রতিপক্ষ শিবিরের প্রতি সূর্যকুমার যাদবরা যে কোনওরকম সৌজন্য প্রদর্শন(No Handshake) করবে না তা ফের একবার বুঝিয়ে দেওয়া হয়েছে ভারতীয় দলের(Indian Cricket Team) তরফে। এই ম্যাচের পরও পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের মঞ্চে দেখা হওয়ার সুযোগ রয়েছে দুই দলের। সেখানেও যে ভারতীয় দল কোনওরকম সৌজন্যমূলক আচরণ দেখাবে না বোর্ডের তরফেও নাকি স্পষ্ট করে দেওয়া হয়েছে। পহেলগাম ঘটনার প্রতিবাদেই যে এমন সিদ্ধান্ত তা বলার অপেক্ষা রাখে না।
পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপর্বের ম্যাচে নামার আগেই বহু হৈচৈ হয়েছিল। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছিল বয়কটের ডাক। যদিও খেলার মাঠে সেই রাস্তায় হাঁটেনি ভারতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু পহেলগাম ঘটনা তারা ভুলতে পারেনি। সেই জঘন্য ঘটনা ভোলারও নয়। তারই অন্যতম প্রতিবাদ ছিল পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর(No Handshake)। পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে জিতেছে ভারত। সেই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোরই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আর এই সিদ্ধান্ত নাকি একেবারে বিসিসিআইকে(BCCI) জানিয়েই নিয়েছিলেন ক্রিকেটাররা। এশিয়া কাপের মঞ্চে যেহেতু খেলা সেজন্য তাদের নামতেই হত মাঠে। কিন্তু প্রতিবাদের ভাষা হিসাবে তারা বেছে নিয়েছিলেন এমনই একটা পদ্ধতিকে। আলোচনা করেই নাকি ঠিক হয়েছিল যে একজনও পাক ক্রিকেটারের সঙ্গে হাত মেলানো(No Handshake) হবে না।
বোর্ড সূত্রে জানানো হয়েছে, “যদি ক্রিকেটের রুলবুক দেখা হয় তবে সেখানে এমন কোনও নিয়মের কথা উল্লেখ নেই। হ্যাঁ ক্রিকেটাররা সৌজন্য দেখিয়েই একে অপরের সঙ্গে হাত মেলানো হয়। এমন কোনও নিয়ম যখন নেই সেখানেই ভারতীয় দলের ক্রিকেটারাও হাত না মিলিয়ে কোনওরকম নিয়ম ভাঙেনি বলেই মনে করছি আমরা”।
এই গ্রুপ পর্বের পর পের একবার পাকিস্তানের বিরুদ্ধে নামার সুযোগ রয়েছে ভারতীয় দলের। ভারত সুপার ফোরে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। হিসাব যা বলছে পাকিস্তানও সেখানে পৌঁছতে চলেছে। আবারও একবার পাকিস্তানের মুখোমুখি হতে পারে ভারতীয় দল। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তবে সেখানেও যে ভারত পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবে না তাও একপ্রকার ঠিক হয়ে গিয়েছে।







