আগেই ঠিক ছিল ডায়মন্ড লিগে যোগ দেবেন নীরজ চোপড়া। ১৬ মে দোহায় অনুষ্ঠিত সেই প্রতিযোগিতায় নীরজের আমন্ত্রণ পাওয়া স্বাভাবিক। ২০২৩ সালে তিনি সোনা জিতেছিলেন। তারপরের বছর অর্থাত্্ গতবছর তিনি এখানে রুপো পান। তাই এবার নীরজকে আমন্ত্রণ জানিয়ে ছিল ডায়মন্ড িলগ সংগঠকরা। এবার শুধু নীরজ নন, ভারত থেকে আরও তিনজন অ্যথলিট যাচ্ছেন দোহায়। ভারতের তিন অ্যাথলিটের মধ্যে একজন হলেন কিশোর জেনা। গতবারে কিশোর যোগ দিয়েছিলেন। কিন্তু আশানুরূপ ফল দেখাতে ব্যর্থ হন। ৭৬.৩১ মিটার থ্রো করে তিনি নবম স্থান অর্জন করেন। তাছাড়া বাকি দুজনের মধ্যে একজন হলেন পুরুষ বিভাগে ৫০০০ মিটার দৌড়ে জাতীয় পর্যায়ে রেকর্ড করা গুলবীর সিং। মেয়েদের বিভাগে ৩০০০ মিটার স্টিপলচেজে পারুল চৌধুরি নামবেন। দুজনেই ডায়মন্ড লিগে প্রথমবার নামতে চলেছেন।

পদপিষ্ট হওয়া ১১ সমর্থকের জন্য আজীবন আসন সংরক্ষন RCB-র
Shareগতবছরের সেই ভয়াবহ ঘটনার পর এই প্রথমবার আইপিএলের(IPL) ম্যাচ আয়োজন করতে চলেছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম। কিন্তু এই মাঠে ম্যাচে নামার






