ফেডারেশনের(AIFF) ওপর ক্রমশই বিরক্ত হয়ে পড়ছেন ক্লাব কর্তারা। আইএসএল(ISL) কবে হবে তা এখন বিশ বাও জলে। ভারতের সেরা লিগ আদৌ ভোরের আলো দেখতে পাবে কিনা তা নিয়েই দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতেই এবার ক্লাবগুলো ক্রমশ ক্ষুব্ধ হয়ে পড়ছে ফেডারেশনের ওপর। মঙ্গলবার নাগেশ্বর রাওয়ের সঙ্গে দেখা করার জন্য দিল্লি গিয়েছিল ফ্র্যাঞ্চাইজি কর্তারা(ISL Clubs)। বৈঠক আয়োজন করা হলেও, সেই বৈঠকেই এলেন না খোদ নাগেশ্বর রাও।
ফেডারেশনের(AIFF) নতুন সংবিধান হচ্ছে। আর সেখানেই দেখা দিয়েছে সমস্যা। কার্যত ফেডারেশনের সঙ্গে সমস্যা বেড়েছিল এফএসডিএলের। ফে়ারেশনের ডাকা বিডে অংশগ্রহন করেনি কেউই। এরপর থেকেই শুরু হয়েছে আইএসএল হওয়া ঘিরে জট। এমন পরিস্থিতিতেই প্রতিটি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ডেকেছিল ফেডারেশন। সেখানেই মূল উপস্থিত থাকার কথা ছিল নাগেশ্বর রাওয়ের।
কিন্তু সেটাই এদিন হল না। সমস্ত ক্লাব না গেলেও, বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি কর্তারাই সেখানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও শেষপর্যন্ত তা বাতিলই হয়েছে। এমন পরিস্থিতিতিই বিরক্তি বাড়ছে প্রতিটি ফ্র্যাঞ্জাইজি কর্তাদের।
শোনাযাচ্ছে এফসি গোয়ার কর্তারা নাকি গোয়া ফুটব অ্যাসোসিয়েশনের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছিল। তারা যে ফেডারেশনের ওপর ক্রমশই আশা হারাচ্ছে এবং বিরক্ত হয়ে পড়ছে সেই কথাই জানিয়েছে। আইএসএল আদৌ হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত অন্ধকারে তারা সকলেই। শেষপর্যন্ত কোনওরকম সমাধন সূত্র বেড়োয় কিনা সেটাই দেখার।







