চেষ্টা চালালেও শেষরক্ষা হল না চার্চিল ব্রাদার্সের(Churchill Brothers)। আইএসএলের ক্লাবেরা নারাজ থাকায় এবারের মতো আর আইএসএল খেলার ইচ্ছা পূরণ হচ্ছে না চার্চিল ব্রাদার্সের(Churchill Brothers)। ক্লাবেদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে আর আইএসএলে(ISL) দল বাড়ানো সম্ভব নয়। কারণ লিগের পরিকাঠামো থেকে সমস্তকিছু ঠিক হয়ে খেলাও আরম্ভ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে নতুন দলের অন্তর্ভূক্তি কখনই মেনে নেওয়া হবে না। চার্চিল অংশগ্রহন করতে পারবে কিনা সেটা জানতে চেয়েই
বুধবার ফেডারেশনের তরফে প্রতিটি আইএসএলের ক্লাবেদের চিঠি দেওয়া হয়েছিল। সেই দাবীই এবার নাকোচ করে ফেডারেশনকে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরই কার্যকরী কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত। সেখানেই ক্লাবগুলোর তরফে ফেডারেশনকে জানানো হয়েছে, “এই মরসুমের আইএসএলের স্ট্রাকচার ঠিক হয়েছে গিয়েছে। বর্তমানের পরিকাঠানো, যে দলদগুলো রয়েছে এবং অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এবারের পরিকাঠামৌ তৈরি করা হয়েছে। এই পরিস্থিতিতে কোনওরকম নতুন দলের সংযুক্তিকরণের প্রশ্নই ওঠে না”।
দীর্ঘ টালবাহানার পর এবারের আইএসএল শুরু হয়েছে। কিন্তু তারপরই হঠাৎ করে আইএসএল খেলার দাবী জানাতে শুরু করে চার্চিল। এমনকি যদি তাদের আইএসএল খেলতে না দেওয়া হয় তবে তারা দলও তুলে নেবে বলে হুমকি দেওয়া হয়েছিল। শেষবার ফেডারেশন তাদের আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা করলেও, শেষপর্যন্ত কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের নির্দেশিকায় ইন্টারকাশিকেই চ্যাম্পিয়ন করা হয়েছে।
কিন্তু চার্চিল যেন কিছুতেই সেটা মানতে চায় না। এর আগেও একবার ক্লাবগুলো নিজেদের সহমত না হওয়ার কথা জানিয়ে দিয়েছিল। এবারও সেটাই করল ক্লাবেরা। ফেডারেশনের শেষ একটা চেষ্টা করলেও সেটা ব্যর্থই হল।






