সুপ্রিম কোর্টের(Supreme Court) নির্দেশিকার পরই ফেডারেশনকে চিঠি আইএসএলের(ISL) ক্লাবগুলোর তরফে। ফেডারেশনের তরফে কবে বৈঠকে বসা হবে সেই খবর জানতে চেয়েই এবার ১১টি আইএসএলের ক্লাবই চিঠি দিল ফেডারশনকে(AIFF)। গত শুক্রবারের সুপ্রিম কোর্টে নির্দেশিকার পর একটা কথা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। সমস্যা মেটাতে আসরে নামছে কেন্দ্রীয় সরকার(Central Government)। তারা যে দুই সপ্তাহ সময় চেয়ে নিয়েছে সেই কথাও জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটার জেনারেল। এরপরই সুপ্রিম কোর্টের তরফে তাদের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসার নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছিল।
সেখানেই কেন্দ্রীয় সরকারের(Central Govt) নেতৃত্বে আগ্রহী বিডার, স্টেক হোল্ডার এবং ফেডারেশন বৈঠকে বসবে। তবে তার আগেই একবার ফেডারেশন এবং আগ্রহী বিডারদের সঙ্গে বৈঠক সেরে নিতে চাইছে ক্লাবগুলো(ISL)। সেই কথা জানিয়েই ফেডারশনকে এদিন চিঠি দেওয়া হয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির তরফে। সমস্ত বিষয়টা নিয়ে নিজেদের মধ্যেও একটা কথাবার্তা বলে নিতে চাইছেন তারা।
আইএসএলের স্পনসর থেকে কর্মাশিয়াল রাইট, সবকিছু নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা নেমে এসেছিল, সেই সময় ভোরের আলোর আশা দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার। এই সমস্ত বিষয় যে তারাই মেটাবে, সলিসিটর জেনারেলের তরফে সেই কথাও জানানো হয়েছিল। আগামী ৮ ডিসেম্বরের মধ্যেই সমস্তকিছু মিটিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।
তার গেই কোনও একটা দিন কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে বৈঠকে বসবে স্টেক হোল্ডার সহ ফেডারেশন এবং আগ্রহী বিডাররা। যদিও তার আগেই একবার নিজেদের মধ্যে বৈঠকটা সেরে নিতে চাইছে আইএসএলের ক্লাবগুলো।







